মহিষ চোর সন্দেহে সাবেক মেম্বারকে মারধর

নাটোর প্রতিনিধি
২৬ আগস্ট ২০১৮, ১২:১৬আপডেট : ২৬ আগস্ট ২০১৮, ১২:২৭

নাটোর নাটোরের বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নে চার মাস আগে দু’টি মহিষ চুরির ঘটনায় জড়িত সন্দেহে সাবেক মেম্বার আবুল হোসেনকে অপহরণ ও মারধর করার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ ৭ জনকে গ্রেফতার করেছে। বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার একথা জানিয়েছেন।

গ্রেফতারকৃতরা হলেন, আনছার আলী,মোজাহার আলী, জাহিদ হোসেন, রফিক, আলেক শেখ, রাসেল হোসেন ও এমদাদুল হক।

আবুল হোসেনের ছেলে আরিফুল ইসলাম জানান, প্রায় চার মাস আগে আনছার আলীর দু’টি মহিষ চুরি হয়। ওই মহিষ চুরির ঘটনায় তার বাবাকে সন্দেহ করে আনছাররা। শুক্রবার সন্ধ্যার দিকে তার বাবা ধানাইদহ বাজারে গেলে সেখানে প্রকাশ্যে তার ওপর হামলা চালায় আসামিরা। তাকে অপহরণ করে নিয়ে মারধর করে।

খবর পেয়ে তিনি থানায় খবর দেওয়ার পাশাপাশি ৯৯৯ নম্বরে ফোন করে সহযোগিতা চান। পরে বড়াইগ্রাম থানার একদল পুলিশ হাত-পা বাঁধা অবস্থায় আবুল হোসেনকে উদ্ধার করে এবং ৭ জনকে আটক করে।

নগর ইউনিয়নের চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন জানান, কোনও প্রমাণ ছাড়াই শুধু সন্দেহের কারণে সাবেক মেম্বার আবুল হোসেনের মতো একজন বয়স্ক ও সম্মানিত মানুষের ওপর হামলা এবং মারধর করা জঘন্য অপরাধ। এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি  দাবি করেন তিনি।

বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিফার ডাক্তার ডলি রাণী জানান, আবুল হোসেনের দেহে মারধর ও জখমের চিহ্ন রয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তিনি শঙ্কামুক্ত।

বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার জানান, শনিবার সকালে আবুল ৯ জনের নামসহ অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর আটককৃতদের গ্রেফতার দেখানো হয়েছে। এরপর তাদের আদালতে চালান দেওয়া হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম