নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫: চ্যালেঞ্জার পরিবহনের হেলপার বগুড়ায় গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
২৬ আগস্ট ২০১৮, ১৯:০২আপডেট : ২৬ আগস্ট ২০১৮, ২২:০৩

 

আবদুস সামাদ কমল নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে শনিবার বিকালে সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহতের ঘটনায় দায়ের করা মামলায় চ্যালেঞ্জার পরিবহনের হেলপার আবদুস সামাদ কমলকে আটক করা হয়েছে। রবিবার (২৬ আগস্ট) বিকালে শহরতলির গোকুল পশ্চিমপাড়ার বাড়ি থেকে তাকে বগুড়া সদর ফাঁড়ির পুলিশ গ্রেফতার করে। বগুড়া সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনস্পেক্টর শেখ ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, শনিবার (২৫ আগস্ট) বিকাল পৌনে ৪টার দিকে নাটোরের লালপুরের কদিমচিলান এলাকায় ফিলিং স্টেশনের সামনে পাবনা ছেড়ে আসা বগুড়াগামী চ্যালেঞ্জার পরিবহণের একটি বাস (ঢাকা-মেট্রো-চ-৫৬৬৯)বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী লেগুনাকে চাপা দেয়। এসময় বাস ও লেগুনা মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ১০ জন নিহত ও ২৪ জন আহত হন। পরে বিভিন্ন হাসপাতালে আরও ৫ জন মারা যান। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়।

বগুড়া সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনস্পেক্টর শেখ ফরিদ উদ্দিন আরও জানান,  বগুড়া সদরের গোকুল পশ্চিমপাড়ার আবদুল বারীর ছেলে আবদুস সামাদ কমল ওই বাসের হেলপার। দুর্ঘটনার পর সে বাড়িতে চলে আসে। রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে খবর পেয়ে তাকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে নাটোর ডিবি পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয়েছে।

 

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান