‘পথচারীকে বাঁচাতে গিয়েই বাসের সঙ্গে লেগুনাটির সংঘর্ষ হয়’

নাটোর প্রতিনিধি
২৬ আগস্ট ২০১৮, ২২:২৪আপডেট : ২৬ আগস্ট ২০১৮, ২২:৩৮

দুর্ঘটনাকবলিত বাস ও লেগুনা নাটোরে সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহতের ঘটনা এক পথচারীকে বাঁচাতে গিয়েই ঘটেছে বলে জানিয়েছেন আহত যাত্রী নূর সেল হোসেন ও বড়াইগ্রাম থানার এসআই তরিকুল। দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছে আহত ও নিহতদের পরিচয় শনাক্ত করেন এসআই তরিকুল।

রবিবার (২৬ আগস্ট) বিকালে এসআই তরিকুল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আহতরা তাকে জানিয়েছেন- এক পথচারীকে বাঁচাতে লেগুনা রাস্তার মাঝে আসে। আর ওই সময়ই বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ওই সময়ে কোনও চালক মোবাইলে কথা বলছিল— এমন তথ্য কোনও আহত, প্রত্যক্ষদর্শী কিংবা স্থানীয়রা তাকে বলেননি।’

বনপাড়া পাটোয়ারী হাসপাতালে চিকিৎসাধীন নূর সেল হোসেন বলেন,‘আমি লেগুনার যাত্রী ছিলাম। লেগুনাটি রাস্তার বামদিকে এক পথচারীকে সাইড দিতে গিয়ে রাস্তার মাঝখানে চলে যায়। এছাড়া ওই জায়গায় বামদিকে কিছুটা খানাখন্দ ছিল। রাস্তার মাঝে যাওয়ার সঙ্গে সঙ্গে বিপরীত দিক থেকে আসা চ্যালেঞ্জার বাসের সঙ্গে সংঘর্ষ হয়।’

এতে মোট ঘটনাস্থলে ১৩ জন ও পরে চিকিৎসাধীন অবস্থায় দুই জনসহ মোট ১৫জন নিহত হন। আহত হন ২০-২৫ জন।

বাসটি পাবনা থেকে নাটোরের দিকে আসছিল। আর লেগুনাটি নাটোরের বনপাড়া থেকে পাবনার দিকে যাচ্ছিল। শনিবার (২৫ আগস্ট) বিকালে নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান এলাকায় আসার পর দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী রাসেল জানান ,তিনি ওই সময় ঘটনাস্থল পার হচ্ছিলেন। অকস্মাৎ বিকট শব্দ শুনে তাকাতেই দুর্ঘটনাটি দেখতে পান। তিনি দাবি করেন, দুর্ঘটনার কয়েক সেকেন্ড আগে চ্যালেঞ্জার বাসটি একটি অটোরিকশাকে সাইড দিয়ে রাস্তার মাঝে ওঠে। এরপরই দুর্ঘটনাটি ঘটে। এক প্রশ্নের জবাবে রাসেল জানান, দুর্ঘটনার পরপরই বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। আর লেগুনাটি রাস্তার মাঝেই দুমড়ে-মুচড়ে পড়ে থাকে।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান