নতুন মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার ঘোষণায় খুশি নওগাঁবাসী

নওগাঁ প্রতিনিধি
২৭ আগস্ট ২০১৮, ০৯:২১আপডেট : ২৭ আগস্ট ২০১৮, ০৯:৩৩

নওগাঁ

নওগাঁয় নতুন একটি সরকারি মেডিক্যাল কলেজ করার ঘোষণায় খুশি নওগাঁবাসী। রবিবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সংবাদ সম্মেলনে দেশে আরও চারটি নতুন মেডিক্যাল কলেজ চালুর উদ্যোগের কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী জানান, নওগাঁ, নেত্রকোনা, মাগুরা ও নীলফামারীতে নতুন চারটি মেডিক্যাল কলেজ হবে। ২০১৮-১৯ শিক্ষাবর্ষে নতুন অনুমোদিত চার মেডিক্যাল কলেজে শিক্ষার্থীরা ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

নওগাঁবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা অবশেষে পূরণ হতে যাওয়ায় সব স্তরের মানুষ সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী, প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান বলেন, ‘নওগাঁয় মেডিক্যাল কলেজ চালুর ঘোষণা অনেক আনন্দের। নওগাঁবাসীর দীর্ঘদিনের দাবি এখানে একটি মেডিক্যাল কলেজ করার। অবশেষে তা সত্য হতে যাচ্ছে।’

চিকিৎসা সেবার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা সরকারি এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তবে তারা মেডিক্যাল চালুর আগে প্রয়োজনীয় অবকাঠামো, প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক ও অনুষঙ্গিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানান।

নওগাঁ সদর আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক রওশন আরা খানম বলেন, ‘নওগাঁ একটি বড় জেলা। এখানে প্রায় ৩০ লাখ লোকের বসবাস। এখানে মেডিক্যাল কলেজ চালুর ঘোষণায় আমরা সরকারের প্রতি কৃতজ্ঞ। নতুন মেডিক্যাল কলেজ হলে আরও বেশি সংখ্যক শিক্ষার্থী মেডিক্যালে পড়াশোনার সুযোগের পাশাপাশি চিকিৎসা সেবার মান বাড়বে। মেডিক্যাল কলেজ হলে নতুন নতুন বিভাগ হবে প্রায় সব ধরনের রোগের চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হবে।’ 

জেলা প্রশাসক মিজানুর রহমান বলেন, ‘গত মাসে (জুলাই) জেলা প্রশাসক সম্মেলনে আমি নওগাঁয় একটি মেডিক্যাল কলেজ ও পাহাড়পুরে একটি বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবি জানিয়েছিলাম। মেডিক্যাল কলেজ করার দাবি পূরণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানাই।’

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান