র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ‘মাদক ব্যবসায়ী’ নিহত

নাটোর প্রতিনিধি
২৮ আগস্ট ২০১৮, ০৯:৫১আপডেট : ২৮ আগস্ট ২০১৮, ১০:০২

উদ্ধার করা অস্ত্র, গুলি, ফেনসিডিল নাটোরের লালপুর উপজেলার জয়ন্তীপুর গ্রামে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মেহের আলী নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। তার বিরুদ্ধে নাটোর ও রাজশাহী জেলার বিভিন্ন থানায় খুনসহ ১৪টি মামলা রয়েছে। সোমবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নাটোর র‍্যাব অফিসের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আজমল  হোসেন একথা জানিয়েছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাটোর র‍্যাব অফিসের একটি টহল দল সোমবার রাত ২.২৫টার দিকে জয়ন্তীপুর গ্রামে কালামের আম বাগানে পৌঁছায়। এসময় সেখানে কিছু লোকের আনাগোনা দেখা যায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ৩/৪ জন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‍্যাবের টহল দল তাদের আত্মসমর্পণের নির্দেশ দেয়। এসময় তারা গুলি করে পালানোর চেষ্টা করে। তখন টহল দল সরকারি সম্পদ ও নিজেদের জানমাল রক্ষায় পাল্টা গুলি করে। উভয় পক্ষের মধ্যে আনুমানিক ৫ মিনিট গোলাগুলি পর ঘটনাস্থল থেকে আহত অবস্থায় একজনকে উদ্ধার করা হয়। বাকিরা পালিয়ে যায়।

আহত ব্যক্তিকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় র‍্যাবের আহত ২ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আজমল হোসেন জানান,  ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড তাজা গুলি,গুলির একটি খালি খোসা, একটি ম্যাগাজিন, ১৬০ পিচ ইয়াবা, ৬২ বোতল ফেনসিডিল, ৪৬২ টাকা, ২টি চার্জার টর্চ লাইট, ৫টি স্যান্ডেল, একটি গ্যাস লাইট, একটি মোবাইল ফোন ও একটি সিম কার্ড উদ্ধার করা হয়।

মেহের আলী নাটোরের লালপুর থানার অন্যতম শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত বলেও  দাবি করেন তিনি।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম