পদ্মা থেকে লাশ উদ্ধার

রাজশাহী প্রতিনিধি
২৯ আগস্ট ২০১৮, ২৩:০০আপডেট : ২৯ আগস্ট ২০১৮, ২৩:০২

রাজশাহী রাজশাহীর বাঘা উপজেলার পদ্মা নদীতে থেকে বারিক খাঁ (৫০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের একদিন পর বুধবার (২৯ আগস্ট) সন্ধ্যায় তার লাশ উদ্ধার করা হয়। মঙ্গলবার (২৮ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় নদী পারাপারের সময় চকরাজাপুর এলাকায় নৌকাডুবির ঘটনায় তিনি নিখোঁজ হন।

চকরাজাপুর ইউপি চেয়ারম্যান আজিজুল আযম পদ্মায় ডুঙ্গাডুবি (টিনের তৈরি ছোট নৌকা) ও নিখোঁজের ব্যাপারে জানান, বারিক খাঁর বসত ভিটা পদ্মার ভাঙনের কবলে পড়ে। তিনি ও প্রতিবেশী কামরুল শেখ ডুঙ্গাযোগে বিভিন্ন আসবাবপত্র নিরাপদ আশ্রয়ে অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য কাজ করছিলেন। মঙ্গলবার বিকালে তারা দুজনেই ডুঙ্গাযোগে পারাপারের সময় নৌকায় পানি ওঠে নদীগর্ভে তলিয়ে যান। কামরুল শেখ সাঁতার কেটে বেঁচে গেলেও নিখোঁজ হন বারিক খাঁ। বুধবার সন্ধ্যার আগে ভাসমান অবস্থায় পদ্মা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাহিন রেজা বলেন, ‘ডুঙ্গাডুবি ও নিখোঁজের খবর পেয়ে উদ্ধারের জন্য ডুবুরিদের খবর দেওয়া হয়েছিল। পরে ডুবুরি এসে পৌঁছানোর আগে তার লাশটি ভাসতে দেখে স্থানীয়রা লাশটি উদ্ধার করে। তিনি চকরাজাপুর গ্রামের মৃত ওয়াহেদ খাঁর ছেলে।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের