নাটোরের ৪টি আসনই শেখ হাসিনাকে উপহার দিতে চায় যুবলীগ

নাটোর প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০১৮, ১১:৫৬আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৮, ১২:০৭

যুবলীগের সমাবেশ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নাটোরের চারটি আসন শেখ হাসিনাকে উপহার দেওয়ার অঙ্গীকার করেছে জেলা যুবলীগ। শুক্রবার (৩১ আগস্ট) শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে শোক দিবসের আলোচনা সভায় যুবলীগ নেতারা এ অঙ্গীকার করেন।

জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার এই অনুষ্ঠানে জেলা যুবলীগের সভাপতি বাশিরুর রহমান খান চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, নাটোর পৌর মেয়র, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি উমা চৌধুরী জলিসহ অনেকে।

আহাদ আলী সরকারের দাবি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্ব দরবারে উন্নয়নের মডেল দেশে পরিণত হয়েছে। বিশ্ব দরবারে বাংলাদেশের মাথা হয়েছে উঁচু। বাংলাদেশকে অনুসরণ করে অনেক দেশই এখন তাদের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার ছক সাজাচ্ছেন। এক সময়ের তলাবিহীন ঝুঁড়ির এই বাংলাদেশের বর্তমান উন্নয়ন অনেক দেশের জন্য মডেলে পরিণত হয়েছে। দেশের এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় নৌকা প্রতীককে বিজয়ী করার কোনও বিকল্প নেই।

যুবলীগের র‍্যালি যুবলীগ সভাপতি বলেন, জেলা আওয়ামী লীগের মধ্যে অনেক কোন্দল আছে। অনেক বিএনপি কর্মী আওয়ামী লীগে প্রবেশ করেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই অনুপ্রবেশকারীরা যাতে নৌকার বিজয়কে বাধাগ্রস্ত করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। পাশাপাশি নিজের চেয়ে দল বড় সূত্রকে সামনে রেখে সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে আগামী নির্বাচনে এক হয়ে কাজ করার জন্য তিনি সবাইকে আহ্বান জানান।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন তাকে বিজয়ী করতে জেলা যুবলীগের সব কর্মী নিয়োজিত থাকবে। নাটোরের চারটি আসনে নৌকা প্রতীককে বিজয়ী করে তা শেখ হাসিনাকে উপহার দেবে যুবলীগ-দাবি করেন এহিয়া।

আলোচনা সভার আগে শোক দিবস উপলক্ষে শহরে এক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে জেলা যুবলীগ,ছাত্রলীগ,আওয়ামী লীগসহ সব অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম