নওগাঁয় পুলিশের ট্রাফিক ক্যাম্পেইন শুরু

নওগাঁ প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০১৮, ০৯:২৫আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৩০

নওগাঁয় পুলিশের ট্রাফিক ক্যাম্পেইন শুরু ট্রাফিক আইন মেনে চলতে ও মোটরযান চালকদের মাঝে সচেতনা গড়ে তোলার জন্য নওগাঁয় পুলিশের ট্রাফিক ক্যাম্পেইন শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে নওগাঁ সদর মডেল থানার সামনে প্রধান সড়কে এই কর্মসূচীর উদ্বোধন করা হয়।  

জেলা ট্রাফিক বিভাগ আয়োজিত অনুষ্ঠিত ক্যাম্পেইনে মোটরযান চালকদের নিয়ম শৃঙ্খলা মেনে স্বাভাবিক গতিতে গাড়ি চালানো, ফিটনেস ও বৈধ কাগজ পত্র, হেলমেট ব্যবহারসহ ট্রাফিক আইনের অন্যান্য বিষয় অবগত করা হয়। উদ্বোধনের পর শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় বাস টার্মিনাল, বাইপাস মোড়, তাজের মোড়সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ন স্থানে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

ট্রাফিক পুলিশের পরিদর্শক গোলাম সরওয়ার বলেন, ক্যাম্পেইন ছাড়াও জেলাজুড়ে মাইকিং, লিফলেট বিতরন ও সড়কে অভিযান পরিচালনার মাধ্যমে মোটরযান চালকদের মাঝে সচেতনতা গড়ে তোলা হচ্ছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে জানান তিনি।

কর্মসূচীতে প্রধান অতিথি ছিলে, পুলিশ সুপার মো. ইকবাল হোসেন। এছাড়া নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার লিমন রায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হোসেন, নওগাঁ সদর থানার ওসি আব্দুল হাই, জেলা পুলিশের গোয়েন্দা শাখার ওসি কেএম সামসুদ্দিন, জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক গোলাম সরওয়ারসহ অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্য অংশ নেন। এছাড়া শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বেচ্ছায় এ কর্মসূচীতে অংশগ্রহণ করে। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান