ট্রেনের জ্বালানি তেল চুরির অভিযোগে আ.লীগ ও বিএনপির নেতাসহ আটক ৩

নাটোর প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০১৮, ১০:১৪আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৩:০০

ট্রেনের জ্বালানী তেল পাচারকারী চক্রের ৩ সদস্য আটক নাটোরের লালপুর উপজেলার আজিমনগর রেলস্টেশন এলাকায় ট্রেনের জ্বালানি তেল চুরির অভিযোগে আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় দুই নেতাসহ  ৩ জনকে আটক করেছে র‍্যাব। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাদের আটক করা হয়। এসময় ২ হাজার ৫৩০ লিটার তেল জব্দ করা হয়। নাটোর র‍্যাব অফিসের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আজমল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন, গোপালপুর পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মকবুল হোসন (৪৮), গোপালপুর পৌরসভার ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল আওয়াল (৪৪) এবং একই এলাকার রফিকুল ইসলাম (৩৮)।

কোম্পানি কমান্ডার আজমল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাটোর র‍্যাব অফিসের একদল সদস্য মঙ্গলবার দিবাগর  রাত ৩ টার দিকে আজিমপুর রেলস্টেশন এলাকায় অভিযান চালায়। এসময় ৬০০ লিটার পেট্রোল, ২০০ লিটার ডিজেল,৪০০ লিটার কেরোসিন, ১২০০ লিটার মবিল ও ১৩০ লিটার মিশ্রিত তেল জব্দ করা হয় এবং  মকবুল, আব্দুল আওয়াল, রফিকুল ইসলামকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন থেকেই ওই এলাকায় ট্রেনের তেল চুরি ও বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে লালপুর থানায় মামলা দায়ের করে আদালতে চালান করে দেওয়া হয়েছে।  

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম