সারিয়াকান্দিতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

বগুড়া প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০১৮, ১১:১৬আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৮, ১১:১৬

বিদ্যুৎস্পৃষ্ট বগুড়ার সারিয়াকান্দির কুপতলা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেজান সরকার (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। উপজেলার নারচি ইউনিয়নের চেয়ারম্যান আলতাফ হোসেন বান্টু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কৃষক মেজান সরকার কুপতলা মধ্যপাড়া গ্রামের মৃত জামাল সরকারের ছেলে।

স্থানীয়রা জানান, বেলা ১০টার দিকে গ্রামের শাকিল নামে এক ব্যক্তি রাস্তার পাশে সেচপাম্প থেকে বিদ্যুৎ নিয়ে তার অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিচ্ছিলেন। এসময় কৃষক মেজান ঘাসের বোঝা নিয়ে ওই রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছিলেন। রিকশার সঙ্গে তার শরীর লাগলে তিনি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, মেজানের মৃতদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিকশাটিও জব্দ করা হয়েছে। বিকাল পর্যন্ত কেউ কোনও অভিযোগ করেনি। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে