জয়পুরহাটে জামায়াতের ইউনিয়ন আমিরসহ ১৯ নেতাকর্মী আটক

জয়পুরহাট প্রতিনিধি
১১ অক্টোবর ২০১৮, ১৬:৪৯আপডেট : ১১ অক্টোবর ২০১৮, ১৭:৪৬

  গ্রেফতার নাশকতার পরিকল্পনা নিয়ে গোপন বৈঠকের সময় বেশ কিছু জিহাদি বইসহ জয়পুরহাটের ধলাহার ইউনিয়ন জামায়াতের আমির আসাদুজ্জামানসহ ১৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ধলাহার উচ্চবিদ্যালয় মসজিদ থেকে তাদের আটক করা হয়।

আটক আমির আসাদুজ্জামান ধলাহার মালেকপাড়া গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে।

পুলিশ জানায়, জয়পুরহাট সদরের ধলাহার উচ্চবিদ্যালয় মসজিদে জেলার বিভিন্ন এলাকার বেশ কিছু মানুষ একত্রিত হয়ে গোপন পরিকল্পনা করছে- এমন সংবাদ পেয়ে বৃহস্পতিবার সকালে পুলিশ মসজিদটি ঘিরে ফেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কিছু লোক পালিয়ে গেলেও ধলাহার ইউনিয়ন জামায়াতের আমির আসাদুজ্জামানসহ ১৯ নেতাকর্মীকে পুলিশ ধরে ফেলে। পুলিশের দাবি, তাদের কাছ থেকে বেশ কিছু জিহাদি বই উদ্ধার করা হয়েছে।

জয়পুরহাট থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ‘আটককৃতরা বিভিন্ন এলাকা থেকে এসে স্কুলের ওয়াক্তিয়া মসজিদে সমবেত হয়ে নাশকতার পরিকল্পনা করছিল। আটকের পর তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান