বগুড়ার শাজাহানপুরে ১৪ বছর আগের বকেয়া দেখিয়ে ভুতুড়ে বিদ্যুৎ বিল

বগুড়া প্রতিনিধি
২৫ অক্টোবর ২০১৮, ০৪:৪৬আপডেট : ২৫ অক্টোবর ২০১৮, ০৪:৫৩
image

বগুড়ার শাজাহানপুরে ১৪ বছর আগের বকেয়া দেখিয়ে ভুতুড়ে বিদ্যুৎ বিল বগুড়ার শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম কালিতলা গ্রামে পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) অর্ধশতাধিক গ্রাহকের কাছে ১৪ বছর আগের বকেয়া বিল পরিশোধের নোটিশ গিয়েছে। ওই বিলে ২০০৪ সালের মাসের সংখ্যা লেখা থাকলেও মাসের নাম নেই। অনেক গ্রাহক তৎকালে পরিশোধিত বিলের রশিদ না রাখায় এখন বিপাকে পড়েছেন। আর দীর্ঘদিন পর বিল দাবি করে নোটিশ দেওয়া নিয়েও উঠেছে প্রশ্ন। তাছাড়াও, অনেক গ্রাহকের মোবাইল ফোনে যাওয়া বিলের এসএসএসের সঙ্গে কাগজে ছাপা বিলের গড়মিল পাওয়া গেছে।
ভুক্তভোগীরা জানিয়েছেন, ২০০৪ সালের শেষের দিকে সরকারি সিদ্ধান্তে তাদের এলাকার বিদ্যুৎ বিতরণ লাইন বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির কাছে হস্তান্তর করা হয়। কয়েকদিন আগে বগুড়া পবিস-২ কার্যালয় থেকে  গন্ডগ্রাম কালিতলা গ্রামের অর্ধশতাধিক গ্রাহকের কাছে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের নোটিশ যায়। তাদের বক্তব্য, বিল পরিশোধের পরই তাদের পবিসের আওতায় নেওয়া হয়েছিল। কিন্তু এখন বিল পরিশোধ না করলে সংযোগ বিচ্ছিন্ন করার কথা বলা হচ্ছে। ১৪ বছরের আগের বিলকে ভুতুড়ে বিল আখ্যা দিয়ে করে তারা বলেছেন, নোটিশ পেয়ে তারা হতবাক।
ওই গ্রামের সাজন চন্দ্র মোদক ও দুলাল চন্দ্র জানান, ২০০৪ সালের ৩ মাস করে বকেয়া বিদ্যুৎ বিলের নোটিশ দেয়া হয়েছে। কিন্তু মাসের নাম উল্লেখ নেই। তাদের কাছে আগে পরিশোধ করা বিলের রশিদগুলো আছে।
গগন চন্দ্র রায় ও উত্তম কুমার সরকার জানিয়েছেন, তাদের নোটিশে শুধু ৪ মাসের বকেয়া বিদ্যুৎ বিলের উল্লেখ রয়েছে। কিন্তু কোনও মাসের নাম নেই। সমস্যা হচ্ছে, তারা ওই সালের বিদ্যুতের পরিশোধিত বিলের রশিদ সংরক্ষণ করেননি। একই অবস্থা পুলক সরকারের।
এদিকে শাহাদত হোসেন নামের এক গ্রাহক জানিয়েছেন, ফোনে এসএমএস দেওয়ার মাধ্যমে সেপ্টেম্বর মাসের বিদ্যুৎ বিল ৬৯৫ টাকা জানানো হলেও বিদ্যুৎ বিলের কাগজে সেটা দেখানো হয়েছে ৯৮২ টাকা।
এ প্রসঙ্গে বগুড়া পবিস-২ এর জিএম খালেকুজ্জামানের ভাষ্য, বিদ্যুৎ বিল পরিশোধের পরও যাদের কাছে বকেয়া বিলের নোটিশ গেছে, তারা কাগজপত্র নিয়ে অফিসে যোগাযোগ করলে বিষয়টির সমাধান করে দেওয়া হবে। মোবাইল ফোনে এসএমএসের টাকার সাথে কাগজের বিলের গড়মিলও ঠিক করে দেওয়া হবে। কিন্তু যাদের রশিদ নেই; তাদের বিল পরিশোধ করতে হবে।

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী