রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় রেলওয়ে পুলিশসহ নিহত ৩

রাজশাহী প্রতিনিধি
২৬ অক্টোবর ২০১৮, ১০:০০আপডেট : ২৬ অক্টোবর ২০১৮, ১০:০০

সড়ক দুর্ঘটনা রাজশাহীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় রেলওয়ে পুলিশের দুই সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ অক্টোবর) রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সোনাদীঘি ও রাজশাহী নগরীর উপশহরে দুর্ঘটনা দুটি ঘটে। দুর্ঘটনার বিষয় নিশ্চিত করেছে সংশ্লিষ্ট থানার পুলিশ।

নিহতরা হলেন— আল ইসলাম (৩০), মো. আলাউদ্দিন (২৩) ও মৃদুল ইসলাম (৯)। এদের মধ্যে আল ইসলাম রাজশাহী রেলওয়ে থানার উপপরিদর্শক ছিলেন। আর আলাউদ্দিন ছিলেন— পশ্চিমাঞ্চল রেলওয়ের নিরাপত্তা প্রহরী।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সোনাদীঘি এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে একটি মোটরসাইকেলকে কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী আল ইসলাম ও আলাউদ্দিন নিহত হন। আর রাজশাহী নগরীর উপশহরে বেপরোয়া ট্রাকের চাপায় প্রাণ হারায় শিশু মৃদুল। সে নগরীর মালদা কলোনির মোতাহার হোসেনের ছেলে।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, আল ইসলাম ও আলাউদ্দিন মোটরসাইকেলে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই আলাউদ্দিন নিহত হন। আর রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পর মারা যান আল ইসলাম।

রাজশাহীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ জানান, বিকালে নগরীর উপশহরে বেপরোয়া একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এসময় কয়েকজন পথচারী ট্রাকের নিচে চাপা পড়েন। এর মধ্যে শিশু মৃদুলকে রামেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী