নির্বাচন ছাড়া ক্ষমতার পালা বদলের সুযোগ নেই: নাসিম

সিরাজগঞ্জ প্রতিনিধি
১০ নভেম্বর ২০১৮, ০০:৫৬আপডেট : ১০ নভেম্বর ২০১৮, ০০:৫৭

নির্বাচন ছাড়া ক্ষমতার পালা বদলের সুযোগ নেই: নাসিম আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম বলেছেন, ‘২৩ ডিসেম্বর ভোট অনুষ্ঠানের দিনক্ষণ ঘোষণার পর গ্রামেগঞ্জে নির্বাচনি উৎসব শুরু হয়েছে। নির্বাচনে জনগণ যাদের রায় দেবে তারাই পরবর্তী সরকার গঠন করবেন। কারণ জনগণ ভোটের মালিক। আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দল জনগণের রায় মেনে নেবে। নির্বাচন ছাড়া ক্ষমতার পালা বদলের কোনও সুযোগ নেই।

শুক্রবার (৯ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয় পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এসময় স্বাস্থ্যমন্ত্রী জাতীয় ঐক্যফ্রন্টসহ সব রাজনৈতিক দল ও জোটকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান।

স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, ‘মালয়েশিয়াসহ ভারতেও ক্ষমতাসীন দলের অধীনেই নির্বাচন হয়। বাংলাদেশেও সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে। কোনও অপশক্তি দেশের ওপর ভর করুক তা কারও কাম্য নয়।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাসিম বলেন, ‘নির্বাচন চলাকালীন সময় সংসদ নিষ্ক্রিয় থাকবে। সরকারের মন্ত্রীরা শুধু রুটিন কাজ করবেন। কোনও প্রকল্প গ্রহণ, অনুমোদন কিংবা বদলি পদায়ন করা যাবে না। ’

এ সময় নাটোর-১ আসনের এমপি আবুল কালাম আজাদ, কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন, দলের প্রচার সম্পাদক উজ্জল কুমার ভৌমিক, ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুলসহ নেতারা উপস্থিত ছিলেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান