জানুয়ারিতে রাজশাহীকে ময়লা-আবর্জনা-পলিথিনমুক্ত ঘোষণার পরিকল্পনা লিটনের

রাজশাহী প্রতিনিধি
১০ নভেম্বর ২০১৮, ১৮:২৬আপডেট : ১০ নভেম্বর ২০১৮, ১৮:৪১

বক্তব্য রাখছেন খায়রুজ্জামান লিটন (ছবি– প্রতিনিধি)

মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে ডাস্টবিন বিতরণ করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। শনিবার (১০ নভেম্বর) দুপুরে নগরীর লক্ষীপুর মোড়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজশাহী সিটি করপোরেশনের পরিচ্ছন্ন বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে। ডাস্টবিন বিতরণের আগে লক্ষীপুর মোড়ের বিভিন্ন ওষুধ দোকানি এবং ফুটপাতের ব্যবসায়ীদর ময়লা-আবর্জনা ডাস্টবিনে সংরক্ষণের জন্য আহ্বান জানান লিটন।

ডাস্টবিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, ‘আপনারা সবাই সহযোগিতা না করলে শহর পরিষ্কার-পরিচ্ছন্ন, ঝকঝকে-তকতকে রাখা সম্ভব নয়। এ ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে। সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রথম ধাপে ১২ হাজার ডাস্টবিন বিনামূল্যে ব্যবসায়ী ও দোকানদারদের বিতরণ করা হবে। আপনারা আপনাদের ময়লা-আবর্জনা নির্দিষ্ট ডাস্টবিনে সংরক্ষণ করবেন। সিটি করপোরেশনের কর্মীরা সেগুলো নিয়ে চলে যাবে।’

তিনি আরও বলেন, ‘আগামী বছরের জানুয়ারি মাসের শুরুতে রাজশাহীকে ময়লা-আবর্জনা-পলিথিনমুক্ত শহর হিসেবে ঘোষণা করতে চাই। সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি, আমাদের কার্যক্রম চলছে।’

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-২ রজব আলী, প্যানেল মেয়র-৩ তাহেরা বেগম মিলি এবং অন্যান্য কাউন্সিলররা।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান