বগুড়া-১ আসনের এমপি’র বিপরীতে ৬ জনের মনোনয়নপত্র সংগ্রহ

বগুড়া প্রতিনিধি
১১ নভেম্বর ২০১৮, ১০:৪৮আপডেট : ১১ নভেম্বর ২০১৮, ১১:০০

মনোনয়ন প্রত্যাশী চারজন বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য আবদুল মান্নানের বিপরীতে ৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। কয়েকজন মনোনয়নপত্র জমাও দিয়েছেন। তবে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যাকে মনোয়ন দেবেন তারা তার পক্ষেই কাজ করবেন বলে স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন।

মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন, বর্তমান এমপি আবদুল মান্নান, বগুড়া জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক জাকির হোসেন নবাব, সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র আলমগীর শাহী সুমন, সাবেক সভাপতি জেলা আওয়ামী লীগের উপদেষ্টা অধ্যক্ষ মুঞ্জিল আলী সরকার ও ডা. মকবুলার রহমান, আওয়ামী পেশাজীবী সংগঠনের সভাপতি মণ্ডলীর সদস্য এসএম খাবিরুজ্জামান বাদশা ও ব্যবসায়ী মোজাহিদুল ইসলাম বিপ্লব।

নির্ভরযোগ্য সূত্র জানায়, বগুড়া-১ আসনে শুক্রবার থেকে শনিবার বিকাল পর্যন্ত ৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে আলমগীর শাহী সুমন, জাকির হোসেন নবাব, অধ্যক্ষ মুঞ্জিল আলী সরকার ও ডা. মকবুলার রহমান মনোনয়ন জমা দিয়েছেন। তবে প্রার্থীদের মাঝে এমপি বাদে আলমগীর শাহী সুমন বেশি তৎপর বলে শোনা যায়।

এ আসনে মনোনয়ন প্রত্যাশী জাকির হোসেন নবাব জানান, বর্তমান এমপির সঙ্গে দলীয় নেতাকর্মীর তেমন সম্পর্ক নেই। তিনি তার স্ত্রী, শ্যালক ও আত্মীয়স্বজনদের নিয়ে ব্যস্ত। জেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন স্থানে তাদের পুনর্বাসন করেছেন। এ কারণে এমপি বাদে তারা অপর ৬ জন একাট্টা হয়েছেন। সকলে নির্বাচন করতে চান। তবে নেত্রী তাদের মধ্যে থেকে যাকে মনোনয়ন দেবেন।সবাই তার পক্ষে কাজ করবেন।

আরেক মনোনয়ন প্রত্যাশী আলমগীর শাহী সুমন জানান, তিনি নির্বাচিত সাধারণ সম্পাদক হলেও এমপি সাহেবের হস্তক্ষেপে তাকে সংগঠন থেকে দূরে সরে রাখা হয়েছে। অন্য একজনকে সাধারণ সম্পাদক হিসেবে প্রচার করা হয়।

তিনি আরও জানান, ছাত্র রাজনীতি থেকে দীর্ঘদিন আওয়ামী লীগের সাথে জড়িত। আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন। তৃণমূল নেতাকর্মী ও জনগণ তার সঙ্গে আছে। তার বিশ্বাস তিনি মনোনয়ন পাবেন এবং নির্বাচন করলে বিপুল ভোটে নেত্রীকে আসনটি উপহার দিতে পারবেন।

মতিউর রহমান মতি জানান, এমপি আবদুল মান্নানের নেতৃত্বে গত ১০ বছর সোনাতলা ও সারিয়াকান্দি উপজেলায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। এ আসনটি আওয়ামী লীগের ঘাঁটিতে পরিণত হয়েছে। তাই আবদুল মান্নানের বিকল্প কেউ নেই। উন্নয়ন অব্যহত রাখতে এলাকাবাসী বর্তমান সংসদ সদস্যকে পুনর্নির্বাচিত করবেন বলে তিনি প্রত্যাশা করেন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম