পাবিপ্রবি ভর্তি পরীক্ষা জালিয়াতি চক্রের ২ সদস্য আটক

পাবনা প্রতিনিধি
১৬ নভেম্বর ২০১৮, ০৭:৫০আপডেট : ১৬ নভেম্বর ২০১৮, ০৮:১২

ভর্তি পরীক্ষা জালিয়াতি চক্রের আটক ২ সদস্য পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা জালিয়াতি চক্রের ২ সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) মধ্যরাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পাবনা সদর থানার এসআই (তদন্ত) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটকৃতরা হলেন ফরিদ হোসেন (২৪) ও হামিম (২৫)। তারা সরকারি এডওয়ার্ড কলেজের ছাত্র।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. প্রীতম কুমার দাস বাংলা ট্রিবিউনকে জানান, ‘বৃহস্পতিবার রাত ২টার দিকে আমরা গোপন সংবাদে জানতে পারি পাবনা শহরের রাধানগর মহল্লার নাহার ভবনের ছাত্রাবাসে ভর্তি পরীক্ষা জালিয়াতি চক্রের বেশ কিছু সদস্য আত্মগোপন করে আছে। এমন খবরে আমরা পুলিশ খবর দেই। পরে পুলিশের সঙ্গে আমরা ঐ ভবনে অভিযান চালাই।’

নাহার ভবন ছাত্রাবাসের মালিক রানা বাংলা ট্রিবিউনকে জানান, ‘আমার ছাত্রাবাসে প্রায় বিশ জন ছাত্র থাকে। আজ শুক্রবার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। তাই দেশের বিভিন্ন জেলা থেকে বেশ কিছু ছাত্র আমার এই ছাত্রাবাসে উঠছে। রাতে যখন আমার ছাত্রাবাসে অভিযানে পুলিশ আসেন তখন বেশ কিছু ছাত্র প্রাচীর ডিঙিয়ে পালিয়ে যায়।’

এসআই মো. আসাদুজ্জামান বাংলা ট্রিবিউনকে জানান,  ‘এই জালিয়াতি চক্র অনেকদিন ধরেই ভর্তি পরীক্ষায় জালিয়াতি করে আসছিলো। আমরা খবর পেয়ে ডিবি এবং পুলিশের দল নিয়ে প্রায় দুই ঘণ্টা অভিযান চালিয়ে দুইজনকে আটক করি। পুলিশের উপস্থিতি জানতে পেরে জালিয়াতি চক্রের অন্যান্য সদস্য পালিয়ে যায়। এ সময় তাদের কাছে নকল ভর্তি পরীক্ষার খাতা, প্রশ্ন ও ইলেক্ট্রনিক ডিভাইজ উদ্ধার করা হয়।’

 

 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম