আদমদীঘিতে আ.লীগ নেতার গলাকাটা লাশ উদ্ধার

বগুড়া প্রতিনিধি
১৭ নভেম্বর ২০১৮, ১৭:০০আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ১৮:২৯

বগুড়া

বগুড়ার আদমদীঘি থেকে চাপাপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক নজরুল ইসলামের (৫০) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার মন্দিরপুকুর গ্রামের একটি ধানক্ষেত থেকে এ লাশ উদ্ধার করা হয়েছে। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এ খবর নিশ্চিত করেন।

নজরুল ইসলাম উপজেলার মন্দিরপুকুর গ্রামের মৃত সাখিন আলী সরদারের ছেলে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, গতকাল (শুক্রবার) সন্ধ্যার দিকে নজরুল তার ছেলেকে সঙ্গে নিয়ে স্থানীয় চাঁপাপুর বাজারে যান। প্রয়োজনীয় কেনাকাটা শেষে তিনি ছেলেকে বাড়িতে পাঠিয়ে দেন। এরপর তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। আজ (শনিবার) বেলা ১০টার দিকে কৃষকেরা মন্দিরপুকুর গ্রামের কাঞ্চনপুর এলাকার একটি ধানক্ষেতে তার গলাকাটা লাশ দেখতে পান। পরে দুপুরে এ লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

ওসি মনিরুল ইসলাম বলেন, ‘নিহত নজরুল মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক আইনে থানায় দু’টি মামলা আছে। প্রায় ১৫ দিন আগে জামিনে ছাড়া পান তিনি। মাদক ব্যবসা বা রাজনৈতিক কারণে তিনি খুন হতে পারেন। বিকালে খবর পাঠানো পর্যন্ত মামলা হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় আনা হয়েছে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম