সিরাজগঞ্জ-২: আ.লীগের মনোনয়নপত্র জমা দিলেন এমপি মুন্না

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৭ নভেম্বর ২০১৮, ১৬:৫১আপডেট : ২৭ নভেম্বর ২০১৮, ১৭:১১

সিরাজগঞ্জ-২: আ.লীগের মনোনয়নপত্র জমা দিলেন এমপি মুন্না সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনায়নপত্র জমা দিলেন অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না এমপি। মঙ্গলবার (২৭ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার কামারুন নাহার সিদ্দীকার কাছে তিনি মনোনায়নপত্র জমা দেন।
এসময় জেলা প্রশাসক কার্যালয়ে এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু নুর মো. শামসুজ্জামান ও জেলা নির্বাচন অফিসার আবুল হোসেন উপস্থিত ছিলেন।
মুক্তিযুদ্ধের সংগঠন প্রবীণ আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন রতু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চেম্বার প্রেসিডেন্ট আবু ইউসুফ সুর্য, সহ-সভাপতি অ্যাড. কে. এম. হোসেন আলী হাসান, অ্যাড. বিমল কুমার দাস, মোস্তফা কামাল খান, সংরক্ষিত নারী সাংসদ সেলিনা বেগম স্বপ্নাসহ অনেকেই এমপি মুন্নার সাথে উপস্থিত ছিলেন।
এর আগে সকালে অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মনোনায়নপত্র জমাদান পূর্ববর্তী মত-বিনিময় সভায় মিলিত হন। মত-বিনিময় সভায় এ আসনের শিয়ালকোলে হাজারও কোটি টাকা ব্যায়ে নির্মিতব্য শহীদ এম. মনসুর আলী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, সিরাজগঞ্জ আড়াই’শ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুনন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল, কমারখন্দ ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, শিল্প পার্ক,শতাধিক ব্রিজ-কালভার্ট নির্মাণ, আঞ্চলিক ও গ্রামীণ রাস্তাসহ অবকাঠামো নির্মাণ প্রকল্পের উন্নয়নের চিত্র তুলে ধরে গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এদিকে, ১৪ দলের সমন্বয়ক বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সোমবার রাতে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাতে মত-বিনিময় সভায় মিলিত হন। এমপি মুন্নাকে সার্বিকভাবে সহযোগিতা ও তার পক্ষে নৌকার বিজয়ের জন্য তিনি সব নেতাকর্মী ও সমর্থককে বিশেষ নির্দেশনাও দেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী