নিখোঁজের ৩ দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

পাবনা প্রতিনিধি
৩০ নভেম্বর ২০১৮, ১৫:৩০আপডেট : ৩০ নভেম্বর ২০১৮, ১৫:৩০

পাবনা পাবনা সদর উপজেলার দুবলিয়া গ্রামে নিখোঁজের তিনদিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০ নভেম্বর) সকাল ১০টার দিকে মাটিতে পুঁতে রাখা মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

নিহত আশিক মাহমুদ অনি (১৪) দুবলিয়া গ্রামের ব্যবসায়ী রবিউল প্রামানিকের ছেলে। সে এ বছর দুবলিয়া উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষা দিয়েছিল। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে পুলিশ।

নিহত স্কুলছাত্রের মামাতো ভাই পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি শাওন রেজা খান জানান, গত সোমবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় অনি তার বাবার টিনের দোকানে গেলে বাবা রবিউল প্রামানিক তাকে বাড়ি যেতে বলে। সে দোকান থেকে বেরিয়ে আর বাড়িতে ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে পরদিন ২৭ নভেম্বর আতাইকুলা থানায় একটি সাধারণ ডায়েরি করেন বাবা রবিউল প্রামানিক। শুক্রবার (৩০ নভেম্বর) সকালে দুবলিয়া পুলিশ ক্যাম্পের সামনে বাগানের ভেতরে শেয়াল কিছু একটা টানাটানি করছে দেখে পুলিশকে জানায় স্থানীয়রা। পরে ওই বাগানের মধ্যে মাটির নিচে পুঁতে রাখা স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। হত্যার পর তাকে মাটির নিচে পুঁতে রেখেছিল হত্যাকারীরা। তবে কারা, কী কারণে অনিকে হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ তদন্ত করে দেখছে। আশা করছি, দ্রুতই হত্যার ক্লু উদঘাটন হবে।

আতাইকুলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে অনির দুই সহপাঠীকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের নাম পরিচয় জানানো সম্ভব হচ্ছে না বলেও জানান তিনি।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
গাড়িচাপায় অন্তঃসত্ত্বা কুকুরের মৃত্যু, সরকারি গাড়িচালকের জামিন
গাড়িচাপায় অন্তঃসত্ত্বা কুকুরের মৃত্যু, সরকারি গাড়িচালকের জামিন
সর্বাধিক পঠিত
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান