পাবনায় আ.লীগের সংঘর্ষে দুইজন নিহত: লাশ নিয়ে বিক্ষোভ মিছিল

পাবনা প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০১৮, ১৭:২১আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ১৭:৩৯

লাশ নিয়ে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল

পাবনায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে দুইজন নিহত ঘটনায় মঙ্গলবার দুপুরে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। সদর উপজেলার ভাড়ারা ও আওরঙ্গবাদ ভাউডাঙ্গা গ্রামের নারী-পুরুষ এ মিছিল নিয়ে পাবনা জেনারেল হাসপাতালে যায়।

সেখানে নিহত দুইজনের ময়নাতদন্ত শেষ হওয়ার পর মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি হাসপাতাল থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গ্রামে ফিরে যায়। সেখানে জানাজা শেষে তাদের স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

এদিকে, সংঘর্ষ ও হত্যার ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি বলে জানান ওসি ওবাইদুল হক। তবে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সোমবার রাতে পাবনা সদর উপজেলার আওরঙ্গবাদ ভাউডাঙ্গা গ্রামে আওয়ামী লীগের আবু সাইদ ও সুলতান খাঁ দুই গ্রুপের সংঘর্ষে মালেক শেখ, লস্কর খাঁ নামে দুইজন নিহত হয়।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের