সিরাজগঞ্জের ৪টি আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০১৮, ০২:৪৬আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ০২:৪৮

সিরাজগঞ্জ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সিরাজগঞ্জের ৬টি আসনের মধ্যে ৪টি আসনে ধানের শীষের চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট। শুক্রবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় দলের চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিক এ ঘোষণা দেন।
সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক হারুন-অর-রশিদ খান হাসান বলেন, ‘কেন্দ্রের ঘোষিত তালিকা অনুযায়ী সিরাজগঞ্জের ৬ আসনের মধ্যে ৪টি আসনে ধানের শীষের চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। তারা হলেন, সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের একাংশ) রোমানা মোরশেদ কনকচাঁপা, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আলহাজ আব্দুল মান্নান তালুকদার, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আমিরুল ইসলাম খাঁন আলীম এবং সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) কামরুদ্দিন এহিয়া খাঁন মজলিশ সরোয়ার।
শুক্রবার (৭ ডিসেম্বর) সন্ধ্যার দিকে বিএনপির কেন্দ্রীয় অফিসে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিরাজগঞ্জসহ সারাদেশে ২০৬ টি আসনে বিএনপির প্রার্থীদের নাম ঘোষণা করেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান