দ্বন্দ্ব ভুলে রাজশাহীতে নৌকাকে বিজয়ী করতে শপথ

রাজশাহী প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০১৮, ১৮:৩৭আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ১৮:৩৭

রাজশাহীতে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ নেতারা সব দ্বদ্ব ও ভেদাভেদ ভুলে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে অঙ্গীকার করেছেন রাজশাহীর আওয়ামী লীগের নেতাকর্মীরা। শনিবার (৮ ডিসেম্বর) দুপুরে রাজশাহী মেডিক্যাল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় এ অঙ্গীকার করেন তারা।

সভায় নৌকাকে বিজয়ী করতে নৌকার পক্ষে কাজ করতে রাজশাহীর পাঁচটি আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের নিয়ে আওয়ামী লীগের নেতারা দুহাত ‍তুলে নৌকার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন। মুষ্ঠিবদ্ধ হতে শপথবাক্য পাঠ করেন তারা। শপথবাক্য পাঠ করান জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী-১ আসনের প্রার্থী ওমর ফারুক চৌধুরী।

সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ‘নৌকা মার্কা আমাদের সবার মার্কা। নৌকার বিজয় হলে আমাদের সবার বিজয় হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা মাথায় রেখে নিজ নিজ জায়গা থেকে নৌকাকে বিজয়ী করতে কাজ করুন।’

মেয়র লিটন আরও বলেন, ‘অনেকেই মনোনয়নপ্রত্যাশী ছিলেন, কিন্তু মনোনয়ন পাননি। প্রধানমন্ত্রী যাকে নৌকা প্রতীক দিয়েছেন, তার বিজয়ের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী-১ আসনের বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন— আওয়ামী লীগের উপদেষ্টা অধ্যাপক ড. আব্দুল খালেক, অধ্যাপক ড. সাইদুর রহমান খান ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য নুরুল ইসলাম ঠান্ডু। সভায় আরও বক্তব্য দেন— রাজশাহী-৩ আসনের বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগের মনোনিত প্রার্থী আয়েন উদ্দিন, রাজশাহী-৪ আসনের বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগের মনোনিত প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক, রাজশাহী-৫ আসনের আওয়ামী লীগের মনোনিত প্রার্থী ডা. মনসুর রহমান, রাজশাহী-৬ আসনের বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহরিয়ার আলম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আকতার জাহান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। সভায় জেলা ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। সভার সঞ্চালনায় ছিলেন— জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান মানজাল, কামরুজ্জামান চঞ্চল ও সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান