সেই বিভীষিকার দিনগুলো আর ফিরিয়ে আনবেন না: প্রধানমন্ত্রী

জয়পুরহাট প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০১৮, ২১:২১আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ২১:৩০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

জয়পুরহাটে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নৌকা ও মহাজোটের প্রার্থীদের পক্ষে ভোট চেয়ে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জয়পুরহাটের যুদ্ধাপরাধী কুখ্যাত রাজাকার আব্দুল আলীমের কথা ভুলে যাবেন না। আর ভুল করেও আপনারা বিএনপি-জামায়াতকে ভোট দেবেন না। তাদের অত্যাচারে এদেশের অনেক নারী বিধবা হয়েছেন। অনেকেই গৃহহারা হয়েছেন। কাজেই তাদের দোসরদের ভোট দিয়ে সেই বিভীষিকার দিনগুলো আর ফিরিয়ে আনবেন না।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) বেলা ২টার দিকে ধানমণ্ডির সুধাসদন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জয়পুরহাটের কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘গত দুই মেয়াদে আমার সরকারের সময়ে দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। আর এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৩০ ডিসেম্বর নৌকায় সবাই ভোট দিন।’

জনসভা শুরুর পর সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে একটি প্রামাণচিত্র দেখানো হয়। কালাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার হালিমুল আলম জনের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন জয়পুরহাট-১ (সদর ও পাঁচবিবি) আসনের নৌকার প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি সামছুল আলম দুদু, জয়পুরহাট-২ (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) আসনের নৌকার প্রার্থী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, জয়পুরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মজিদ মোল্লা, কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিনফুজুর রহমান মিলন, আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবসর চৌধুরী প্রমুখ।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের