মুক্তিযুদ্ধের চেতনার ঘাঁটি হবে রাজশাহী: বাদশা

রাজশাহী প্রতিনিধি
০১ জানুয়ারি ২০১৯, ০২:৫০আপডেট : ০১ জানুয়ারি ২০১৯, ০২:৫৮

এএইচএম কামারুজ্জামানের সমাধিতে ফুল দেন ফজলে হোসেন বাদশা রাজশাহী-২ (সদর) আসন থেকে টানা তৃতীয়বারের মতো নির্বাচিত সংসদ সদস্য ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেছেন, আগামী পাঁচ বছরে রাজশাহীকে মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনার ঘাঁটি হিসেবে গড়ে তুলবো। সোমবার (৩১ ডিসেম্বর) দুপুরে রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায় জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে ফুল দেওয়া শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ফজলে হোসেন বাদশা জানান, গত দুই মেয়াদে তিনি রাজশাহী সদর আসনের সংসদ সদস্য আছেন। আরেকবার নির্বাচিত হলেন। এখন তিনি তার চলমান ও অসমাপ্ত কাজগুলো দ্রুত শেষ করতে চান। এগুলোই হবে তার প্রথম পদক্ষেপ।

একাদশ জাতীয় নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত এই প্রার্থী বলেন, ‘আমরা তরুণ সমাজের প্রযুক্তিগত মেধাকে কাজে লাগাতে চাই। রাজশাহী শহরে কমপক্ষে এক লাখ বেকারের কর্মসংস্থান করতে চাই। আমাকে ঘিরে রাজশাহীবাসী যে স্বপ্ন দেখেছেন তার প্রতিটি পূরণ করবো। তাদের দেওয়া প্রতিশ্রুতি আমি বাস্তবায়ন করবো। রাজশাহীকে মুক্তিযুদ্ধের চেতনার আদর্শের ঘাঁটি হিসেবে গড়ে তুলবো। এই শহরে মৌলবাদীদের কোনও স্থান হবে না।’

রাজশাহী সদরে অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে দাবি করে তিনি বলেন, ‘আমার যিনি প্রতিদ্বন্দ্বী ছিলেন, তার জঙ্গিবাদে সম্পৃক্ততা রয়েছে। এই আসন থেকে আমাকে সরিয়ে দেওয়ার জন্য মৌলবাদী জঙ্গিগোষ্ঠী মাঠে নেমেছিল। কিন্তু জনগণ তাদের প্রত্যাখান করেছে। মুক্তিযুদ্ধের চেতনার অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্নের প্রতিফলন ঘটেছে।’

বাদশা বলেন, ‘বিএনপি নেতা মিজানুর রহমান মিনুর সঙ্গে আমি ২০০২ সালে সিটি নির্বাচনে এবং ২০০৮ সালে সংসদ নির্বাচনে লড়েছিলাম। সিটি নির্বাচনে ফল পাল্টিয়ে তাকে বিজয়ী ঘোষণা করেছিল তৎকালীন বিএনপি সরকার; ২০০৮ সালের সংসদ নির্বাচনে আমি বিজয়ী হওয়ার মধ্য দিয়ে তা প্রমাণিত হয়েছে। এই নির্বাচনে এটা সুপ্রতিষ্ঠিত হয়েছে যে রাজশাহীর মানুষ মিজানুরকে চান না।’

এর আগে তিনি নগরীর মহিষবাথান কবরস্থানে নিজ বাবা-মায়ের কবর জিয়ারত করেন। পরে শহীদ কামারুজ্জামানের সমাধি জিয়ারত করেন এবং ফুল দেন। এসময় ফজলে হোসেন বাদশার সঙ্গে ছিলেন- তার সহধর্মিনী অধ্যাপিকা তসলিমা খাতুন, মেয়ে ফাইজা নুজহাত জয়ী, নগর ওয়ার্কার্স পার্টির সভাপতি লিয়াকত আলী লিকু, সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা নওশের আলী, সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন প্রমুখ।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম