রাজশাহীতে পুকুর খননের দায়ে ইউপি চেয়ারম্যানের কারাদণ্ড

রাজশাহী প্রতিনিধি
২০ জানুয়ারি ২০১৯, ০১:৩১আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ০১:৩৬

কারাদণ্ড রাজশাহীর দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান রিয়াজুল ইসলামকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সমর কুমার পাল এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর উপজেলা ভূমি অফিসের পেশকার সরেন বাবু জানান, অবৈধভাবে অন্যের জমি জোর করে পুকুর খনন করায় ১৮৬০ সালের ২৯১ ধারার অপরাধে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

তিনি আরও বলেন, চেয়ারম্যান দীর্ঘ সময় ধরে এলাকার সাধারণ কৃষকদের জমি জোর করে দখল করে নেয়। পরে সেই জমিতে জোর করে পুকুর খনন করে জমির শ্রেণি পরির্বতন করেছিলেন। এমন সময় হাতেনাতে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল জানান, অবৈধভাবে ফসলি জমির শ্রেণি পরিবর্তন করে পুকুর খননের অভিযোগে এর আগে রিয়াজুল ইসলামকে সতর্ক করা হয়েছিল। কিন্তু আইন অমান্য করে পুনরায় জমির শ্রেণি পরিবর্তন করে পুকুর খনন করতে থাকায় শনিবার বিকালে উপজেলার তিওরকুড়ি বিল এলাকায় অভিযান চালানো হয়।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান