রাজশাহী কেন্দ্রীয় কারাগারের একজন কয়েদির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ জানুয়ারি) বিকালে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করে নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, মৃত ব্যক্তি রাজশাহীর পবা উপজেলার বেড়পাড়া এলাকার মৃত জাভেদ আলীর ছেলে আব্দুল জব্বার (৪৫), যার কয়েদি নম্বর-৭৬১৯/৯। তার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, গত ১৫ জানুয়ারি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন আব্দুল জব্বার। এরপর তাকে রামেক হাসপাতালের ৭ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।







