দুই ছেলের মারামারি ঠেকাতে গিয়ে প্রাণ গেলো বাবার

বগুড়া প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০১৯, ২০:০২আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:১৪

মৃতদেহ পুকুরে মাছ ধরা নিয়ে দুই ছেলের মারামারি ঠেকাতে গিয়ে বড় ছেলে জয়নাল মোল্লা ও তার স্ত্রী আঙ্গুরা বেগমের লাঠির আঘাতে বাবা আবদুস সাত্তার মোল্লা (৬৫) মারা গেছেন। বগুড়ার গাবতলীর উপজেলার মহিষাবান ইউনিয়নের ধোড়া পূর্বপাড়া গ্রামে শুক্রবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

এদিকে নিহতের স্ত্রী জমেলা বেওয়া শুক্রবার রাতে গাবতলী থানায় ছেলে জয়নাল মোল্লা, ছেলেভ বউ আঙ্গুরা বেগম ও নাতি ইয়ামিন মোল্লার (১৬) বিরুদ্ধে মামলা করেছেন। শনিবার (৯ ফেব্রুয়ারি) বিকাল পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের স্ত্রী জমেলা বেগম গাবতলী থানায় ছেলে, ছেলের বউ ও নাতির বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।

গাবতলী থানার ওসি সেলিম হোসেন ও স্বজনরা জানান, আবদুস সাত্তারের তিন ছেলে ও এক মেয়ে। মেজ ছেলে দেশের বাইরে থাকেন। একটি পুকুর নিয়ে জয়নাল মোল্লা ও জহুরুল মোল্লার মধ্যে বিরোধ চলছিল। ছোট ছেলে জহুরুল শুক্রবার জুমার নামাজের আগে ওই পুকুরে মাছ ধরছিলেন। খবর পেয়ে জয়নাল, তার স্ত্রী ও অন্যরা পুকুরপাড়ে গিয়ে মাছ ধরতে বাধা দেয় তাকে। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। জুমার নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় বাবা আবদুস সাত্তার এ অবস্থা দেখে তিনি দুই ছেলেকে থামাতে যান। তখন ক্ষিপ্ত হয়ে জয়নাল, তার স্ত্রী আঙ্গুরা বেগম ও অন্যরা তাকে কিলঘুষি এবং লাঠি দিয়ে মারধর করে। এতে ঘটনাস্থলেই সাত্তার মারা যান।

ওসি আরও জানান, এ ঘটনার পর জয়নাল, তার স্ত্রী ও পরিবারের সদস্যরা পালিয়ে গেছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।

 

/আইএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান