সিরাজগঞ্জে বাংলালিংক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৩৯আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৪৯

ইসতিয়াক আহম্মেদ পরাগ (ছবি– প্রতিনিধি)

সিরাজগঞ্জ সদর উপজেলা থেকে টেলিকম অপারেটর বাংলালিংকের এক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৯ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার মাহমুদপুর মহল্লার ওপেল গার্ডেন আবাসিক এলাকার মইনুল ম্যানশনের ৪ তলা থেকে এ লাশ করে পুলিশ। সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম এ খবর নিশ্চিত করেন।

নিহতের নাম ইসতিয়াক আহম্মেদ পরাগ (৪০)। তিনি বাংলালিংকের কাস্টমার কেয়ারে (সিরাজগঞ্জ ও পাবনা অঞ্চল) কাজ করতেন। তার গ্রামের বাড়ি বগুড়ার তেজপট্টি মহল্লায়।

নিহতের স্ত্রী তাসলিমা চৌধুরী বীথি বলেন, ‘৬ বছর আগে আমাদের বিয়ে হয়। পাঁচ বছরের একটি মেয়েও রয়েছে আমাদের। ঋণে দিশেহারা ছিল পরাগ। প্রায় একবছর আগে থেকে সে নেশা করতে শুরু করে। কিন্তু সে আত্মহননের পথ বেছে নেবে, বুঝতে পারিনি।’

পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, ‘আজ (শনিবার) দুপুরে খবর পাই, ইসতিয়াক নামে একজন ভাড়া বাড়িতে আত্মহত্যা করেছে। পরে ঘটনাস্থলে গিয়ে দরজা খুলে লাশ উদ্ধার করি।’

তিনি আরও বলেন, ‘লাশ এখন থানায়। ময়নাতদন্তের জন্য আগামীকাল তা সিরাজগঞ্জ আড়াইশ’ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। প্রাথমিকভাবে এটাকে হ্যাঙ্গিং সুস্যাইডাল কেস বলে মনে হচ্ছে। নেপথ্যে কোনও ঘটনা থাকলে তা পরে বের হবে। সদর থানায় অপমৃত্যুর মামলা হচ্ছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম