সমাবেশে বক্তব্য দেওয়া নিয়ে বিএনপি নেতাকর্মীদের বাকবিতণ্ডা

বগুড়া প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৪৩আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৫৬

খালেদা জিয়ার কারাবাস পূর্তি উপলক্ষে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ বগুড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেওয়ার প্রটোকল নিয়ে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা হয়েছে। শনিবার (৯ ফেব্রুয়ারি) শহরে নবাববাড়ি সড়কে দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। তবে শোনা গেছে, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহাবুল আলম পিপলু ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি জাহাঙ্গীর আলমের মাঝে হাতাহাতি হয়েছে। দুই নেতা শুধু বাকবিতণ্ডার কথা স্বীকার করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবাসের এক বছর পূর্তিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি শনিবার দুপুরে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পিপলুকে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি জাহাঙ্গীরের আগে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়। জাহাঙ্গীর তার বক্তব্যে স্বেচ্ছাসেবক দল নেতার সমালোচনা করেন। তখন দুই নেতার সমর্থকদের মাঝে উত্তেজনা দেখা দেয়। এর জের ধরে সমাবেশ শেষে দলীয় কার্যালয়ের মধ্যে দুই নেতা ও তাদের সমর্থকদের মাঝে বাকবিতণ্ডা হয়। হাতাহাতির উপক্রম হলে সিনিয়র নেতারা তাদের শান্ত করেন।

এ প্রসঙ্গে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পিপলু বলেন, সমাবেশ চলাকালে তিনি বক্তব্য দেওয়ার ব্যাপারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চানকে প্রটোকল ঠিক রাখতে অনুরোধ করেন। তখন ছাত্রদল নেতা জাহাঙ্গীর বিরূপ মন্তব্য করেন। পরে এ নিয়ে প্রতিবাদ করলে দু’জনের মাঝে শ্রেফ বাকবিতণ্ড হয়েছে, কোনও হাতাহাতি হয়নি।

কেন্দ্রীয় ছাত্রদল নেতা জাহাঙ্গীর বলেন, তিনি পিপলুর উল্টাপাল্টা কথার প্রতিবাদ করেছেন।

জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাফতুন আহমেদ খান রুবেল জানান, দুই নেতার মধ্যে শুধু বাকবিতণ্ডা হয়েছে।

তবে জেলা ছাত্রদলের নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা জানান, সমাবেশে বক্তব্য দেওয়া নিয়ে দু’জনের মাঝে শুধু বাকবিতণ্ডা নয়, হাতাহাতিও হয়েছে।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান