পাবনার ৯ উপজেলায় চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন পেলেন যারা

পাবনা প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:১৩আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:১৬

 

পাবনা আসন্ন উপজেলা চেয়ারম্যান নির্বাচনে পাবনার ৯টি উপজেলা থেকে ৯ জনকে নৌকা প্রতীকে মনোনয়ন দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ। এরা দ্বিতীয় ধাপের নির্বাচনে অংশ নেবেন। শনিবার (৯ ফেব্রুয়ারি) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর, ধানমন্ডি কার্যালয়ে মনোনীতদের তালিকা প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

পাবনা সদর উপজেলা থেকে নৌকার মনোনয়ন পেয়েছেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন। আটঘরিয়ায় উপজেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক মোবারক হোসেন, চাটমোহরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন সাখো, ভাঙ্গুড়ায় জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক বাকী বিল্লাহ, ফরিদপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান, বেড়ায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের, সাঁথিয়ায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, সুজানগরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহীন এবং ঈশ্বরদীতে জেলা আওয়মী লীগের সহ-সভাপতি নুরুজ্জামান বিশ্বাসকে নৌকা প্রতীক দেওয়া হয়েছে।

এদের মধ্যে আটঘরিয়া, সুজানগর ও সাঁথিয়া উপজেলার জন্য মনোনয়নপ্রাপ্তরা এবারই প্রথম দলীয় মনোনয়ন লাভ করেছেন। পাবনা সদরের মোশাররফ হোসেন বর্তমান চেয়ারম্যান। তিনি এর আগেও দুবার নির্বাচিত হন। ফরিদপুরের খলিলুর রহমান ও বেড়া উপজেলার আব্দুল কাদের বর্তমান চেয়ারম্যান রয়েছেন। অন্যদিকে, ভাঙ্গুড়া উপজেলায় বাকী বিল্লাহ একবার উপজেলা চেয়ারম্যান ও একবার পৌর মেয়র হিসাবে দায়িত্ব পালন করেছেন। অন্যরা বিভিন্ন মেয়াদে অতীতে উপজেলা চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম