বিএনপি নেত্রীর গাড়ি ভাঙচুর, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাদের বিরুদ্ধে মামলা

বগুড়া প্রতিনিধি
০৩ মার্চ ২০১৯, ১০:৩৭আপডেট : ০৩ মার্চ ২০১৯, ১০:৫০

  ভাঙচুর করা গাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা মহিলা দলের সভানেত্রী বিউটি বেগমের প্রাইভেটকার ভাঙচুরের ঘটনায়  ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের চার নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার রাতে নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে শিবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় এলাকায় এ হামলার ঘটনায় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের চার নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। বিউটি শনিবার শিবগঞ্জ থানায় এ মামলা করেন। বিকাল পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

বিউটির অভিযোগ, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেয়ায় বহিস্কৃত বিএনপি নেতা মীর শাহে আলমের অনুসারী উপজেলা ছাত্রদল সভাপতি আরমান, সাংগঠনিক সম্পাদক মীর মুন, পৌর ছাত্রদল সভাপতি তমাল, পৌর স্বেচ্ছাসেবক দল সভাপতি রনি তার গাড়িতে হামলা করেছে। তিনি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক ও শিবগঞ্জ উপজেলা মহিলা দলের সভানেত্রী বিউটি বেগমের সঙ্গে জেলা বিএনপির নেতাদের সাথে সুসম্পর্ক রয়েছে। বিউটি বেগমের সন্দেহ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম ও সাধারণ সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলাম তার বিপক্ষে অবস্থান নেন। তারা জাপা মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী ফিরোজ আহম্মেদ রিজুর পক্ষে কাজ করছেন। বিষয়টি জেলা বিএনপির দায়িত্বশীল নেতাদের জানানো হয়। শুক্রবার বিএনপির হাইকমান্ড মীর শাহে আলম ও তাজুল ইসলামকে সংগঠন থেকে বহিষ্কার করে। এ খবরে তাদের (বহিস্কৃত) অনুসারীরা সন্দেহ করেন, বিউটি বেগমের অভিযোগেই তাদের বহিষ্কার করা হয়েছে। তাই ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের চার নেতা শুক্রবার রাত ১০টার দিকে বিউটির গাড়ির গ্লাস ভাঙচুর করেছেন।

ওসি জানান, মামলা রেকর্ডের পর তদন্ত শুরু হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান