চাঁপাইনবাবগঞ্জের আতাহার এলাকায় ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের মৃত রহিম আলীর ছেলে মো. সোহরাব আলী মিছু (৫৬)।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক তাজেমুল ইসলাম জানান, চাঁপাইনবাবগঞ্জের আমনুরা থেকে বাইসাইকেলে করে নিজ বাড়ি ফেরার পথে আতাহার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠয়েছে।






