জয়পুরহাটে ভোটের সরঞ্জাম বিতরণ, নিরাপত্তা জোরদার

জয়পুরহাট প্রতিনিধি
০৯ মার্চ ২০১৯, ১৪:৪৯আপডেট : ০৯ মার্চ ২০১৯, ১৪:৪৯

  জয়পুরহাট

জয়পুরহাটের ৫ উপজেলায় প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে রবিবার (১০ ফেব্রুয়ারি)। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসনের পক্ষ থেকে এরইমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শনিবার সকাল থেকে ৫ উপজেলার ২৮৭টি কেন্দ্রে ব্যালট পেপার ও ব্যালট বাক্সসহ যাবতীয় সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে।

উপজেলাগুলো হলো, জয়পুরহাট সদর, পাঁচবিবি, ক্ষেতলাল, কালাই ও আক্কেলপুর। গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে ১৮৭ টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে সেখানে নিরাপত্তা নিশ্চিত করাসহ জেলা জুড়ে প্রায় ৫ হাজার র‌্যাব, বিজিবি, পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। জেলায় এবার মোট ভোটার ৭ লাখ ৬ হাজার ৬৮৭ জন। যার মধ্যে ৩ লাখ ৫০ হাজার ৭৩১ জন পুরুষ এবং ৩ লাখ ৫৫ হাজার ৯৫৬ জন নারী ভোটার।

জেলার ৫টির উপজেলার মধ্যে জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ মনোনীত দুই চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়েছেন। এ ছাড়া অন্য তিনটি উপজেলায় ৮ প্রার্থী চেয়ারম্যান পদে এবং ৫ উপজেলায় ২৪ জন পুরুষ ও ১৬ জন নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম