উপজেলা পরিষদ নির্বাচন

ব্যালটে সিল মারার অভিযোগে প্রিসাইডিং অফিসার আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি
১০ মার্চ ২০১৯, ১৫:২৩আপডেট : ১০ মার্চ ২০১৯, ১৯:৫৮





আটক

উপজেলা পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জের একটি কেন্দ্রে ভোট শুরুর আগেই গোপনে ব্যালট পেপারে সিল মারার অভিযোগে একজন প্রিসাইডিং অফিসার ও দুজন সহকারী প্রিসাইডিং অফিসারকে আটক করা হয়েছে। সদর উপজেলায় পৌরসভার এক নম্বর ওয়ার্ডের মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে। সিরাজগঞ্জ সদর উপজেলার রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফিরোজ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, পছন্দের প্রার্থীর ব্যালট পেপারে রাতে গোপনে সিল মারা হচ্ছে, এমন অভিযোগ পেয়ে সদর উপজেলা রিটার্নিং অফিসারের নির্দেশে জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবুল হোসেন ও নির্বাহী হাকিম মো. রহমত উল্লাহ ফোর্স নিয়ে সেখানে অভিযান চালান। অভিযানকালে ওই কেন্দ্রের একটি কক্ষে দু-একটি ব্যালট পেপার পড়ে থাকতে দেখা যায়। এরপর প্রিসাইডিং অফিসার আনোয়ার হোসেন এবং সহকারী প্রিসাইডিং অফিসার আব্দুল আলিম ও বেলাল হোসেনসহ আটজনকে জিজ্ঞাসাবাদের জন্য সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে আনা হয়। আটকের পর প্রিসাইডিং অফিসার আনোয়ার হোসেন নিজেকে নিরপরাধ দাবি করেন। জিজ্ঞাসাবাদ শেষে অফিসার ও তার দুজন সহকারী প্রিসাইডিং অফিসারকে আটকের নির্দেশ দেওয়া হয়। বাকিদের ছেড়ে দেওয়া হয়।
এদিকে, জেলা নির্বাচন অফিসার আবুল হোসেন এবং সদর উপজেলা রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ঘটনার বিষয়ে অনৈতিক কর্মকাণ্ড ও ভোটের অনিয়ম বলে গণমাধ্যমকর্মীদের কাছে প্রাথমিক বিবৃতি দেন। তবে তদন্ত শেষে জেলা নির্বাচন অফিসার রবিবার দুপুরে জানান, গোপনে সিল মারার অপরাধে প্রিসাইডিং অফিসার ও তার দুজন সহকারী প্রিসাইডিং অফিসারকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। তবে, কোনও প্রার্থীর কাছ থেকে উৎকোচ নিয়ে তারা এ কাজ করেছে কিনা তা পরিষ্কার করেননি এই কর্মকর্তা।
সদর উপজেলার রিটার্নিং কর্মকর্তা মো. ফিরোজ মাহমুদ বলেন, ‘রাতের বেলা ভোটকেন্দ্রে অনিয়মের কারণে ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।’

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম