আটঘরিয়ায় নছিমনের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

পাবনা প্রতিনিধি
১৯ মার্চ ২০১৯, ১৮:০০আপডেট : ১৯ মার্চ ২০১৯, ১৮:৪৮

সড়ক দুর্ঘটনা

পাবনার আটঘরিয়ায় শ্যালোইঞ্জিন চালিত নছিমনের ধাক্কায় আমিরুল ইসলাম (৪০) নামে সিএনজি চালিত অটোরিকশার চালক নিহত ও দুইজন আহত হয়েছে। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।  মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে পাবনার টেবুনিয়া-চাটমোহর সড়কের ভবানীরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আটঘরিয়া থানার উপ-পরির্দশক (এসআই) আব্দুল আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত আমিরুল ইসলাম চাটমোহর উপজেলার নরাইখালি গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

আহতরা হলেন, পাবনা সদর উপজেলার কোমরপুর গ্রামের সাদ্দাম হোসেন (২৫) ও রাবেয়া খাতুন (২২)। হতাহত সবাই সিএসনজি চালিত অটোরিকশার যাত্রী বলে জানা গেছে।

আটঘরিয়া থানার উপ-পরির্দশক (এসআই) আব্দুল আজিজ জানান, চাটমোহর থেকে যাত্রী নিয়ে সিএনজি চালিত একটি অটোরিকশা পাবনা শহরে যাচ্ছিল। অটোরিকশাটি আটঘরিয়ার ভবানীপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শ্যালো ইঞ্জিন চালিত নছিমন ধাক্ক দিলে ঘটনাস্থলেই আমিরুল ইসলামের মৃত্যু হয়। স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে প্রথমে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হওয়ায় তাদের পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসকরা।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের