কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনা শালিসিতে ধামাচাপার চেষ্টা, আটক ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৮ মার্চ ২০১৯, ১০:২৫আপডেট : ২৮ মার্চ ২০১৯, ১০:২৭

আটক সিরাজগঞ্জের শাহজাদপুরে এক কিশোরীকে গণধর্ষণ ও হত্যার আলোচিত ঘটনা শালিসির মাধ্যমে ধামাচাপার চেষ্টার অপরাধে তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার নরিনা ইউনিয়নের যুগ্নীদহ গ্রামে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলো- নরিনা ইউনিয়ন পরিষদ সদস্য যুগ্নীদহ গ্রামের আব্দুল জলিল এবং একই গ্রামের ফিরোজুল ইসলাম ও নুর মোহাম্মদ মুন্সী।

শাহজাদপুর থানার ওসি খাজা মো. গোলাম কিবরিয়া জানান, আটক ব্যক্তিরা শালিসের মাধ্যমে কিশোরীকে গণধর্ষণ ও বিষ দিয়ে হত্যার ঘটনাটি ধামাচাপা দিতে চেয়েছিল। এদিকে ভিকটিমের বাবা বাদী হয়ে ৮ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।

প্রসঙ্গত, মঙ্গলবার (২৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার নরিনা ইউনিয়নের যুগ্নীদহ মধ্যপাড়ার এক কিশোরী (১৩) পাশের ক্ষেতে শাক তুলতে যায়। তাকে একা পেয়ে একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আতিক (১৫), শহিদের ছেলে মনিরুল (১৫), আক্তার হোসেনের ছেলে নাহিদ (১৮) ধর্ষণের পর কীটনাশক পান করায় বলে অভিযোগ রয়েছে। রাতেই কিশোরীর মৃত্যু হয়।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান