বগুড়ায় অর্ধ কোটি টাকার ওষুধ জব্দ

নাজমুল হুদা নাসিম, বগুড়া
০৭ এপ্রিল ২০১৯, ০০:০২আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ০০:০৫

শফিকুল ইসলাম ও আব্দুল মোমিন বগুড়ায় গত সপ্তাহে অর্ধ কোটি টাকা মূল্যের সরকারি বিক্রি নিষিদ্ধ এবং অনুমোদনহীন ওষুধ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ। গ্রেফতার করা হয়েছে তিনজনকে। এদের মধ্যে দুজনকে আদালত ৬ মাস করে জেল ও দুই লাখ টাকা করে জরিমানা করেছেন। বগুড়া সদর থানার এএসআই আবু তাহের জানান, ৩১ মার্চ শহরের মফিজ পাগলার মোড় এলাকায় এসএস কমপ্লেক্সের তিনটি ফ্লোরে অভিযান চালিয়ে প্রায় ৪৫ লাখ টাকা মূল্যের সরকারি ওষুধ জব্দ করা হয়। গ্রেফতার করা হয় মালিক মিজানুর রহমান রবিনকে। ওই তিনটি ফ্লোরে কয়েক কোটি টাকার বিভিন্ন ওষুধ, সার্জিক্যাল সামগ্রী এবং অপারেশন থিয়েটারের মালামাল ছিল। সদর থানা পুলিশ তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে। রবিনকে পাঁচদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই রহিম উদ্দিন জানান, বৃহস্পতিবার রিমান্ডের চতুর্থ দিন পর্যন্ত রবিন গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন। সেসব তথ্য যাচাই চলছে। তদন্তের স্বার্থে এখনই এসব প্রকাশ করা সম্ভব নয়।

গ্রেফতারের দিন প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিন জানিয়েছেন, বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার সরকারি হাসপাতালের স্টোর কিপার, নার্স, চিকিৎসক ও সরবরাহকারীরা ওষুধগুলো বিক্রি করছেন। এসব ওষুধ বিভিন্ন ক্লিনিকের মালিক ও চিকিৎসকরা কিনে থাকেন। ফলে সরকারি হাসপাতালগুলোতে রোগিরা ওষুধ পাননা।

বগুড়ার ড্রাগ সুপার আহসান হাবিব জানান, শহরের সাতমাথায় খান মার্কেটের চতুর্থ তলায় পুরাতন টিভি ও অন্যান্য সামগ্রী বিক্রির প্রতিষ্ঠান রয়েছে। সেখানে রেমেক্স ল্যাব নামে একটি প্রতিষ্ঠানের গুদাম রয়েছে। ওই গুদামে ডিএআর নম্বর বিহীন বিপুল পরিমাণ ওষুধ ও অন্যান্য সামগ্রী মুজদ করা হয়। গোপনে খবর পেয়ে ৩ এপ্রিল বিকালে আর্মড পুলিশের সহায়তায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়। ওই গুদামে গিয়ে প্রায় ৭ লাখ টাকা মূল্যের বিভিন্ন নামের মিস ব্র্যান্ড (যৌন উদ্দীপক) ওষুধ, ফুড সাপ্লিমেন্ট, মেডিকেটেড শ্যাম্পু ও সোপ পাওয়া যায়। এছাড়া সেখানে স্থানীয়ভাবে মুদ্রিত বিদেশি ওষুধের মোড়ক ও বিএসটিআইয়ের ভুয়া অনুমোদনের কাগজও পাওয়া গেছে। এসব জব্দ এবং শফিকুল ইসলাম ও আব্দুল মোমিন নামে দুই কর্মচারীকে গ্রেফতার করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ৬ মাস করে কারাদণ্ড ও দুই লাখ টাকা করে জরিমানা করেন। পরে সদর থানা পুলিশ তাদের জেল হাজতে পাঠিয়েছে। অভিযানের সময় মার্কেটের অধিকাংশ দোকান বন্ধ করে মালিক ও কর্মচারীরা পালিয়ে যান।

মিজানুর রহমান তবে রেমেক্স ল্যাবের মালিক আসাদের সন্ধান না করে শুধু দুই কর্মচারীকে সাজা দেওয়ায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. সামির হোসেন মিশু জানিয়েছেন, সরকারের সংশ্লিষ্ট বিভাগের সরবরাহ করা ওষুধ হাসপাতালে পৌঁছার আগেই অসাধু চক্র বিক্রি করে দেয়। তদন্তে কারও নাম পাওয়া গেলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, বন্ধ এসব দোকানে বিপুল পরিমাণ অনুমোদনহীন ও যৌন উদ্দীপক ওষুধ রয়েছে। এই মার্কেটে আগেও অনেকবার টাস্কফোর্স ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান হয়েছে। ড্রাগসুপার লাঞ্ছিতও হয়েছেন। অসাধু ওষুধ ব্যবসায়ীরা ওষুধ প্রশাসনের সৎ কর্মকর্তাদের বিরুদ্ধে আন্দোলন করেছে। মন্ত্রণালয়ে তদবির করে অনেককে বদলিও করেছে।

বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি বগুড়া শখার সিনিয়র সহ-সভাপতি এবিএম জিয়াউল হক বাবলা জানান, মফিজ পাগলার মোড় থেকে ৪৫ লাখ টাকা মূল্যের সরকারি ওষুধসহ গ্রেফতার মিজানুর রহমান রবিন তাদের সংগঠনের সদস্য নন। এছাড়া গাইবান্ধার সুন্দরগঞ্জের আসাদ বগুড়ার খান মার্কেটের চতুর্থ তলায় দোকান ভাড়া নিয়ে অবৈধ ওষুধ ও অন্যান্য সামগ্রীর ব্যবসা করে আসছিল। ভ্রাম্যমাণ আদালত আসাদকে না পেলেও তার দুই কর্মচারী শফিকুল ইসলাম ও আব্দুল মোমিনকে গ্রেফতার এবং জেল-জরিমানা করেছেন। আসাদ ও তার প্রতিষ্ঠানের দুই কর্মচারী কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সঙ্গে সম্পৃক্ত নয়। এসব অবৈধ ব্যবসায়ীদের কারণে প্রকৃত ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অবিলম্বে অবৈধ ওষুধ ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি