নুসরাত হত্যায় বিচার দাবিতে নওগাঁয় মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি
১৩ এপ্রিল ২০১৯, ১৭:৪৮আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ১৭:৪৮

নুসরাত হত্যার বিচার দাবিতে নওগাঁয় মানববন্ধন মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে নওগাঁয় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) বেলা ১১টায় স্থানীয় সংগঠন ‘একুশে পরিষদ’ জেলা শহরের নওজোয়ান মাঠের সামনে এ কর্মসূচি পালন করে।

একুশে পরিষদের সভাপতি ডিএম আব্দুল বারীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন— একুশে পরিষদের উপদেষ্টা ওহিদুর রহমান, গুরুদাস দত্ত, এসএম মোফাখখার হোসেন ও মর্ত্তুজা রেজা, সহ-সভাপতি বিন আলী পিন্টু ও প্রতাপ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক মেহমুদ মোস্তফা প্রমুখ।

বক্তারা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের সর্বোচ্চ সাজার দাবি জানান। তারা বলেন, ‘খুন-ধর্ষণ এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিচার না হওয়া এবং বিচারের দীর্ঘসূত্রতার কারণে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। নুসরাত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’

এসময় সেখানে উপস্থিত সাবেক সংসদ সদস্য ওহিদুর রহমান বলেন, ‘এই হত্যাকাণ্ডকে জায়েজ করার জন্য স্থানীয় রাজনীতিবিদ ও পুলিশের ভূমিকা নিন্দনীয়। প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাই, হত্যাকারী ও তাদের সহযোগীদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক।’

একুশে পরিষদের সভাপতি ও আইনজীবী ডিএম আব্দুল বারী বলেন, ‘আইনের ফাঁকে অপরাধীদের পার পাওয়ার সুযোগ রয়েছে বলেই একের পর এক অপরাধ সংঘটিত হচ্ছে। অতীতে দেখা গেছে, আইনশৃঙ্খলা বাহিনীর গড়িমসির কারণে ভয়ঙ্কর অপরাধীরাও শাস্তি থেকে রেহায় পেয়ে গেছে। প্রধানমন্ত্রী নিজেই যেহেতু এই হত্যাকাণ্ড নিয়ে উদ্বিগ্ন, সুতরাং আমরা বিশ্বাস করি, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার হবে।’

সংগঠনটির সাধারণ সম্পাদক মেহমুদ মোস্তফা বলেন, ‘কখনও কখনও নারীর ওপর নিপীড়ন হলে উল্টো ওই নারীর পোশাক ও চলাচল নিয়ে প্রশ্ন তোলে হয়। এখন তারা কী বলবে? নুসরাত তো বোরকা পরেও পশুদের হাত থেকে রক্ষা পেলো না। নিপীড়নের বিচারের পাশাপাশি নাগরিকদের মানসিকতারও পরিবর্তন দরকার।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের