অবৈধ স্থাপনা উচ্ছেদে রাসিকের অভিযান শুরু হচ্ছে সোমবার

রাজশাহী প্রতিনিধি
১৪ এপ্রিল ২০১৯, ১১:১৩আপডেট : ১৪ এপ্রিল ২০১৯, ১১:২৬

রাসিক জনদুর্ভোগ দূর করতে ফুটপাত ও রাস্তারপাশে অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ অভিযানে নামছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। আগামীকাল সোমাবর (১৫ এপ্রিল) থেকে শুরু হচ্ছে এ অভিযান, চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল এ অভিযান পরিচালনা করবেন।

রাসিক থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৯ এপ্রিল রাসিকের বিশেষ সভা অনুষ্ঠিত হয়। বিশেষ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, জনদুর্ভোগ দূর করতে রাসিকের উদ্যোগে অবৈধ স্থাপনা ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করা হবে। সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত ফুটপাত বা রাস্তার ধারে দোকান বসাতে পারবে না ব্যবসায়ীরা। ফুটপাত ও রাস্তার পাশের ব্যবসায়ীরা বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত ব্যবসা করতে পারবে। তবে কোনও ব্যবসায়ী ফুটপাত বা রাস্তায় স্থায়ীভাবে ব্যবসার মালামাল ও সরঞ্জাম রাখতে পারবে না। বিকাল ৪টায় মালামাল এনে দোকান বসিয়ে রাত ১০টা পর্যন্ত ব্যবসা করতে পারবে। এরপর রাত ১০টায় দোকান সরিয়ে নিয়ে যেতে হবে।

ফুটপাত ও রাস্তা দখল করে দোকান বসানোয় প্রতিদিন চলাচলকারী লক্ষাধিক পথচারী নানান দুর্ভোগে পড়েন। এই দুর্ভোগ দূর করতে উচ্ছেদ অভিযানে নামছে রাসিক। তবে ব্যবসায়ীদের কথা চিন্তা করে তাদের ব্যবসার জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। বিশেষভাবে লক্ষণীয়, রাস্তাপাশে যাদের দোকান আছে, তারা তাদের মালামাল ফুটপাতে প্রদর্শন করেন। এর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। সব বিষয়ে সবার সহযোগিতা কাম্য।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান