হুমকি ছেড়ে মাঠে নামুন, বিএনপিকে নাসিম

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৮ এপ্রিল ২০১৯, ১৯:৪৩আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ১৯:৫১

বক্তব্য রাখছেন মোহাম্মদ নাসিম (ছবি– প্রতিনিধি)

আন্দোলনের হুমকি দেওয়া বন্ধ করে বিএনপি নেতাকর্মীদের মাঠে নামার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘যারা আন্দোরনের মাঠ থেকে পালিয়ে যায়। তাদের দিয়ে খালেদা জিয়ার মুক্তির আন্দোলন হবে না। সাহস থাকলে মাঠে নামুন, আন্দোলনের হুমকি দিয়ে খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না।’

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকালে মুজিবনগর দিবস উপলক্ষে সিরাজগঞ্জে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, ‘নির্বাচন থেকে পালিয়ে গিয়ে তারা যে ভুল  করেছে, সংসদে যোগ না দিলে তা হবে আরও বড় ভুল।’

বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের সংসদে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘সংসদে আসুন, জনগণের কথা বলুন, সরকার সংসদকে প্রাণবন্ত দেখতে চায়। সংসদে যোগ দিয়ে সরকারের ভুল ধরিয়ে দিন।’

তিনি বলেন, ‘বিএনপি ও তার দোসররা মুজিবনগর দিবস পালন করে না, কিন্তু ওরা পালন করে খালেদা জিয়ার ভুয়া জন্মদিন।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান