বগুড়ায় ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৪

বগুড়া প্রতিনিধি
১৯ এপ্রিল ২০১৯, ১৭:০৯আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ১৭:২২

বগুড়া বগুড়ার মহাস্থানগড়ে বগুড়া-রংপুর মহাসড়কে বাস, মাইক্রোবাস ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে কালু মিয়া (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। চারজন আহত হয়েছেন। শুক্রবার (১৯ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে। কালু মিয়া মোটরসাইকেল চালাচ্ছিলেন।

হাইওয়ে পুলিশের গোবিন্দগঞ্জ থানার ওসি আকতারুজ্জামান ও প্রত্যক্ষদর্শীরা জানান, কালু মিয়ার বাড়ি বগুড়া সদরের রামশহর সদোপাড়ায়। শুক্রবার সকালে কালু রাজু নামে একজনকে নিয়ে মহাস্থানগড়ের দিকে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে তারা মহাস্থানগড় এলাকায় একটি ফিলিং স্টেশনের সামনে পৌঁছুলে একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে তারা দু’জন মহাসড়কে ছিটকে পড়েন। এতে কালু মিয়া ঘটনাস্থলেই মারা যান। এসময় একটি বাস দুর্ঘটনা কবলিত ওই মাইক্রোবাসটিতে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাস দুমড়ে-মুচড়ে এবং বাসটি উল্টে গিয়ে মাইক্রোবাস চালক ও বাসের তিন যাত্রী আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান।

পুলিশ কর্মকর্তা জানান, দুর্ঘটনা কবলিত বাস ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মামলা হয়নি।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম