সৎ মেয়েকে ধর্ষণের চেষ্টা, স্বামীকে পুলিশে দিলেন স্ত্রী

রাজশাহী প্রতিনিধি
২১ এপ্রিল ২০১৯, ০৩:৪৬আপডেট : ২১ এপ্রিল ২০১৯, ০৩:৫৪

রাজশাহী সৎ মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগে রাজশাহীতে মাহফুজ আলী (৩৫) নামে এক ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দিয়েছেন তার স্ত্রী। পেশায় রিকশাচালক মাহফুজ নগরীর দরগাপাড়া এলাকার আবু বাক্কারের ছেলে। দ্বিতীয় স্ত্রী ও তার মেয়েকে নিয়ে মাহফুজ নগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকায় ভাড়া থাকেন।

রাজশাহী সিটি করপোরেশনের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মাহফুজের স্ত্রীর আগের স্বামীর দুটি মেয়ে রয়েছে। এর মধ্যে ১৪ বছরের ছোট মেয়েটি তার মায়ের সঙ্গেই থাকে। আর ১৬ বছরের বড় মেয়েটি তার খালার বাড়িতে থাকে। মা-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে মাহফুজ ছোট মেয়েটিকে প্রায়ই ধর্ষণ করেন বলে বেশ কিছু দিন ধরে শোনা যাচ্ছিল। কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে তারা বিষয়টি চেপে ছিলেন। তবে শুক্রবার সন্ধ্যায় মাহফুজ হাতেনাতে ধরা পড়েন।’

কাউন্সিলর নুরুজ্জামান টুকু আরও জানান, শুক্রবার বিকালে বড় মেয়েটি তার খালার বাড়ি থেকে মায়ের বাড়িতে যায়। সন্ধ্যায় মেয়েটিকে একা পেয়ে মাহফুজ ছুরি নিয়ে ভয় দেখিয়ে তাকেও ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তার স্ত্রী বাড়ি গিয়ে বিষয়টি দেখে ফেলেন। মাহফুজ তখন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় তার স্ত্রী তাকে আটকান। এরপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ মাহফুজের ছুরি জব্দ করে নিয়ে গেছে।

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘এ ঘটনায় মাহফুজের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। মাহফুজের সৎ মেয়েদের খালু মামলা করেছেন। এ মামলায় গ্রেফতার দেখিয়ে মাহফুজকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।#

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী