চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০১ মে ২০১৯, ১৬:২১আপডেট : ০১ মে ২০১৯, ১৬:২৮

উদ্ধার করা আগ্নেয়াস্ত্রসহ বিজিবি সদস্যরা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে ৫৯ বিজিবি। মঙ্গলবার রাতে জেলার শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্ত এলাকা থেকে ২টি বিদেশি পিস্তল, ৪টি ওয়ান স্যুটারগান, ৩টি ম্যাগজিন ও ১৬ রাউন্ডগুলিসহ একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

এ সময় চোরাকারবারিদের সঙ্গে বিজিবি’র ৩ রাউন্ড গোলাগুলি ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে বিজিবি।

বুধবার দুপুরে ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল এস এম সালাউদ্দিন এক সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তেলকূপি সীমান্তের রিফুজিপাড়া এলাকায় ফাঁদ পাতে বিজিবি। রাত সাড়ে ১১টার দিকে চোরাকারবারিরা মোটরসাইকেলে করে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকলে বিজিবি’র সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। এ সময় চোরাকারবারিরা মোটরসাইকেল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া মোটরসাইকেলের সিটের নিচ থেকে এসব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে এবং একটি মামলা দায়ের করা হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম