নওগাঁর পত্নীতলায় ধান বোঝাই ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (৮ মে) বেলা আড়াইটার দিকে উপজেলার মাটিন্দর ইউনিয়নের মহাদেবপুর-শিশা সড়কের শিবপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পোরশা উপজেলার সোহেল রানা (৩০) ও রতন (২৮)।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী বলেন, মাটিন্দর ইউনিয়নের মহাদেবপুর-শিশা সড়কের শিবপুর বাজার এলাকায় ধান বোঝাই ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।








