স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় যুবক কারাগারে

রাজশাহী প্রতিনিধি
১৫ মে ২০১৯, ১৪:২৯আপডেট : ১৫ মে ২০১৯, ১৪:৩০

 

কারাগার রাজশাহীর বাঘা উপজেলায় নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় রাসেল আহম্মেদ (২৪) নামে এক যুবককে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৪ মে) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে রাসেলের বিরুদ্ধে থানায় ধর্ষণের অভিযোগ এনে ওই ছাত্রীর ভাই বাদী হয়ে মামলা দায়ের করেন। ওই মামলায় সোমবার (১৩ মে) রাতে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাসীন আলী।

অভিযুক্ত রাসেলের বাড়ি উপজেলার চকছাতারী গ্রামে।

এদিকে, ধর্ষণের শিকার ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ওসিসি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

ওই ছাত্রীর চাচা বলেন, ‘রবিবার (১২ মে) রাত সাড়ে ১১টায় দিকে প্রচণ্ড গরমের কারণে বাড়ির ঘরের ছিটকিনি না দিয়ে ঘুমিয়ে ছিল ভাতিজি। এ সময় রাসেল ঘরে ঢুকে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। ভাতিজির চিৎকার শুনে আমি এগিয়ে যায়। আমার উপস্থিতি টের পেয়ে রাসেল পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় আমি টর্চ লাইট দিয়ে তার মাথায় আঘাত করি। তারপরও সে পালিয়ে যায়। পরে রাসেল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিল। বিষয়টি জানানো হলে সোমবার রাতে রাসেলকে গ্রেফতার করে পুলিশ।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান