মেয়রের ইফতারে ২০ পদের খাবার, অতিথি ১০ হাজার

জয়পুরহাট প্রতিনিধি
২৪ মে ২০১৯, ২০:০০আপডেট : ২৫ মে ২০১৯, ০৮:৫২

ইফতারে আসা লোকজন ১০ হাজার মানুষকে ২০ পদের খাবার দিয়ে ইফতার করালেন জয়পুরহাটের পৌরমেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক। বৃহস্পতিবার (২৩ মে) রাত ১২টার পর থেকে এই ইফতারের আয়োজন শুরু হয়। শহরের পৌর কমিউনিটি সেন্টার আর শহীদ জিয়া কলেজ মাঠে শুক্রবার (২৪ মে) ইফতারের আয়োজন করা হয়।

ইফতারে আসা লোকজন

দরিদ্র মানুষের পাশাপাশি রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা, সাংবাদিক, শিক্ষক ও মসজিদের ইমামদের দাওয়াত দেওয়া হয় ইফতারে। ইফতার পরিবেশনে করে এক হাজার স্বেচ্ছাসেবক।

ইফতারের আয়োজন চলছে

ইফতারের তালিকায় ছিল, সৌদি খেজুর, শরবত, লিচু, মাল্টা, আপেল, লাড্ডু, মুড়ি,ছোলা,পিঁয়াজু,ঘি-ভাজা জিলাপি, বিরিয়ানি,সালাদ,খাসির  মাংস,দই ও মিষ্টিসহ ২০ প্রকারের খাবার।

ইফতারের আয়োজন চলছে ইফতার রান্নার প্রধান বাবুর্চি মইনুল ইসলাম জানান,বিরিয়ানির জন্য ১৭ মণ  চাল,১৫ মণ খাসির মাংস,৮ মণ ডালসহ প্রয়োজনীয় তেল-মশলা লেগেছে। তাকে সহযোগিতা করেছেন ৩৫ বাবুর্চি ও ৬৫ জন সহকারী।

ইফতারে আসা লোকজন

ইফতারের এত বড় আয়োজন সম্পর্কে জানতে চাইলে পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, ‘আমি চেষ্টা করেছি একদিনের জন্য হলেও দরিদ্র মানুষসহ সবার জন্য ভালো খাবারের ব্যবস্থা করতে। আশা করছি কোনও অসুবিধা হয়নি।’

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম