বাবার পাশেই সমাহিত হলেন নাট্যজন মমতাজউদদীন আহমদ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৪ জুন ২০১৯, ১০:০১আপডেট : ০৪ জুন ২০১৯, ১০:০৮

স্থানীয় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নাট্যজন মমতাজউদ্দীন আহমদের তৃতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় বাবার কবরের পাশেই সমাহিত হলেন ভাষাসৈনিক, নাট্যজন, অভিনেতা ও শিক্ষাবিদ অধ্যাপক মমতাজউদদীন আহমদ। সোমবার (৩ জুন) রাত সাড়ে ১০টায় চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজায় অংশ নেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের এমপি ডা. শিমুল আহম্মেদ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি আমিনুল ইসলাম, সাবেক এমপি মুহা. জিয়াউর রহমান ও গোলাম মোস্তফা বিশ্বাস, ছেলে তিতাস আহম্মেদ, ভগ্নিপতি প্রকৌশলী আমিনুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ সময় ভাষাসৈনিক ও নাট্যপ্রাণ এ মানুষটির স্মৃতিচারণ ও শোক প্রকাশ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এরআগে, রাত আটটার দিকে মমতাজউদদীন আহমদের মরদেহ গ্রামের বাড়ি কানার হাটে এসে পৌঁছায়। এসময় এলাকায় নেমে আসে শোকের ছায়া। তাকে এক নজর দেখতে ভিড় জমান আত্মীয়-স্বজন, প্রতিবেশী, রাজনীতিবিদ, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

এদিকে নাট্যপ্রাণ মানুষটির বিদায়ে শোকে ভাসছে জেলার রাজনৈতিক, সামাজিক ও সংস্কৃতি অঙ্গন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় লেখক ও লোকশিল্প গবেষক এবং নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. মাজহারুল ইসলাম তরু জানান, ‘বিশিষ্ট শিক্ষাবিদ, নাট্যব্যক্তিত্ব, ভাষাসৈনিক চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান অধ্যাপক মমতাজউদদীন আহমদ আমার অত্যন্ত কাছের একজন মানুষ ছিলেন। ছোটবেলাতেই তার অনুপ্রেরণা আমাকে সাহিত্যচর্চায় ব্রতী করেছে। আমার লেখা বইগুলো তিনি পড়তেন এবং মতামত জানাতেন, উৎসাহিত করতেন। আঞ্চলিক ভাষা নিয়ে কাজ করতে বলতেন। তাকে হারিয়ে আমরা চাঁপাইনবাবগঞ্জ তথা দেশের এক অমূল্য সম্পদ হারালাম। এ শূন্যতা পূরণ হওয়ার নয়। তার আত্মার মাগফেরাত কামনা করছি।’

জেলার এই কৃতি সন্তানের মৃত্যুতে শোক জানিয়েছেন ‘থিয়েটার’ চাঁপাইনবাবগঞ্জের সাধারণ সম্পাদক শাজাহান প্রমানিক। সিটি প্রেসক্লাবের সভাপতি সাজেদুল হক সাজুসহ চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিক সমাজ ।

রবিবার (২ জুন) ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাট্যজন মমতাজউদ্দিন আহমেদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। দেশের র্কীতিমান এই অভিনেতা ও নাট্যকার দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের