সারিয়াকান্দিতে যাত্রা প্যান্ডেল পুড়িয়ে দিলো পুলিশ, গ্রেফতার ১৩

বগুড়া প্রতিনিধি
০৮ জুন ২০১৯, ১৮:৩৫আপডেট : ০৮ জুন ২০১৯, ১৮:৪৩

বগুড়া বগুড়ার সারিয়াকান্দির কাজলা ইউনিয়নের শাহজালাল বাজার ও আনন্দ বাজারে দু’টি যাত্রার প্যান্ডেল পুড়িয়ে দিয়েছে পুলিশ। সেখান থেকে গ্রেফতার করা হয়েছে ছয় নিত্যশিল্পীসহ ১৩ জনকে। আপত্তিকর নাচ ও জুয়ার আয়োজনের অভিযোগে শুক্রবার (৭ জুন) রাতে তাদের গ্রেফতার করা হয়।

জুয়া ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে মামলা করে গ্রেফতার ব্যক্তিদের শনিবার (৮ জুন) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সারিয়াকান্দি থানার এসআই আবদুর রাজ্জাক মামলাটি দায়ের করেন।

গ্রেফতার ব্যক্তিরা হলো—যাত্রা ও জুয়া আয়োজক কমিটির জাহিদুল ইসলাম (৪০), সুলতান শেখ (৩৫), হাফিজুর রহমান সোনা (৩৫), সাবলু মণ্ডল (৩০), তাজেল শেখ (৩২), ইব্রাহিম হোসেন (২৫) ও বকুল শেখ (৪০) এবং যাত্রার নৃত্যশিল্পী হিরা (২৫), সুমি (২৭), শিমু (২৬), প্রিয়াংকা (২৫), তানিয়া (৩০) ও ময়না (২৫)।

এলাকাবাসী জানান, শাহজালাল বাজার ও আনন্দ বাজারে ঈদের রাত থেকে যাত্রা গানের নামে আপত্তিকর নৃত্য ও জমজমাট জুয়ার আসর বসানো হয়। শুক্রবার রাতে সারিয়াকান্দি থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে আয়োজক ও নৃত্যশিল্পীদের ১৩ জনকে গ্রেফতার করে। পরে যাত্রা প্যান্ডেল পুড়িয়ে দেওয়া হয়।

সারিয়াকান্দি থানার ওসি আল-আমিন জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া আইন ও অসামাজিক কার্যাকলাপের অভিযোগ মামলা হয়েছে। শনিবার তাদের আদালতের মাধ্যমে করাগারে পাঠানো হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম