রাজশাহীতে ১ জুলাই থেকে লাল-সবুজ অটোরিকশা চলাচল শুরু

রাজশাহী প্রতিনিধি
১১ জুন ২০১৯, ০৯:৪২আপডেট : ১১ জুন ২০১৯, ০৯:৪২

রাজশাহীতে ১ জুলাই থেকে লাল-সবুজ অটোরিকশা চলাচল শুরু রাজশাহী নগরীতে সকাল-বিকাল দুই শিফটে চলাচল করবে লাল-সবুজ রঙের ব্যাটারিচালিত অটোরিকশা ও চার্জার রিকশা। অটোরিকশা ও চার্জার রিকশা চলাচলে শৃঙ্খলা আনতে এ ব্যাপারে একটি নীতিমালা প্রস্তুত করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক), যা কার্যকর হবে আগামী ১ জুলাই থেকে।



সোমবার (১০ জুন) দুপুরে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে নগরীর ইজিবাইক মালিক-শ্রমিক সমবায় সমিতি ও ইজিবাইক শ্রমিক ইউনিয়ন নেতাদের সঙ্গে সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের এক মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়।
সভায় মেয়র লিটন বলেন, ‘বিগত মেয়াদে আমি অটোরিকশা ও চার্জার রিকশা চলাচলে অনুমতি দিয়েছিলাম। কয়েক বছরে অটোরিকশা ও চার্জার রিকশার সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়ে দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এজন্য নগরবাসীর চলাচলে সুবিধা আনতে ও যানজট নিরসনে অটোরিকশা ও চার্জার রিকশা চলাচলে শৃঙ্খলা আনার উদ্যোগ নেওয়া হয়েছে। নগরীতে দিনে দুই শিফটে লাল-সবুজ রঙের অটোরিকশা ও চার্জার রিকশা চলাচল করবে। আগামী ১ জুলাই থেকে এই সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে সারাদেশে দৃষ্টান্ত হবে রাজশাহী সিটি করপোরেশন।’ এ ব্যাপারে রাজশাহী মহানগর পুলিশসহ সবার সহযোগিতা কামনা করেছেন মেয়র।
নীতিমালায় উল্লেখ করা হয়েছে, সব ব্যাটারিচালিত অটোরিকশা ও চার্জার রিকশার অনলাইন নিবন্ধন আগামী ১ জুলাই থেকে শুরু হবে। ৩০ জুনের পর নগরীতে সরু চাকার কোনও রিকশা চলাচল করতে পারবে না। যে সব অটোরিকশা ও চার্জার রিকশার মালিক রাজশাহী সিটি করপোরেশনের ভোটার বা নাগরিক নয়, তাদের রেজিস্ট্রেশন বাতিল হবে। কোনও অটোরিকশা ও চার্জার রিকশার মালিকের নামে পাঁচটির বেশি অটোরিকশা ও চার্জার রিকশা থাকলে পাঁচটি বহাল রেখে বাকিগুলোর রেজিস্ট্রেশন বাতিল হবে।
যেসব অটোরিকশা ও চার্জার রিকশার রেজিস্ট্রেশন পাঁচ বছর পূর্ণ হয়নি, মালিকরা এসব অটোরিকশা ও চার্জার রিকশা নবায়ন ফি দিয়ে নবায়ন করতে পারবেন। অটোরিকশা ও চার্জার রিকশা দুই ভাগে বিভক্ত হবে ও জোড় সংখ্যার রঙ সবুজ এবং বিজোড় সংখ্যার রঙ লাল হবে।
নিবন্ধন কার্ডের নম্বর অনুযায়ী বিজোড় সংখ্যা লাল ও জোড় সংখ্যা সবুজ রঙের সম্পূর্ণ হুড ও লাল রঙ করে ব্যবহার করতে হবে। মাসের প্রথম সপ্তাহে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত লাল রঙ এবং দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত সবুজ রঙের অটোরিকশা ও চার্জার রিকশা চলাচল করবে। পরের সপ্তাহে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সবুজ রঙ এবং দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত লাল রঙের অটোরিকশা ও চার্জার রিকশা চলাচল করবে। শুক্রবার ও সরকারি ছুটির দিন এবং রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত উভয় রঙের অটোরিকশা ও চার্জার রিকশা চলাচল করতে পারবে। রুট প্ল্যান অনুযায়ী যানবাহন চলাচল করবে। যানবাহনগুলি নিবন্ধন কার্ড ছাড়া মহানগর এলাকায় চলাচল করতে পারবে না। মালিক, চালক ও অটোরিকশা ও চার্জার রিকশার পৃথক পৃথক নিবন্ধন থাকবে। রিকশা চালকদের সিটি করপোরেশন থেকে পরিচয়পত্র দেওয়া হবে। সব চালকদের নির্দিষ্ট পোশাক পরতে করতে হবে।
রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নম্বর ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাবেক দায়িত্বপ্রাপ্ত মেয়র ও ২১নম্বর ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ১৮নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, সংরক্ষিত ৭নম্বর ওয়ার্ড কাউন্সিলর উম্মে সালমা, প্রধান নির্বাহী কর্মকর্তা শাওগাতুল আলম, আরএমপির ডিসি (ট্রাফিক) অনির্বান চাকমাসহ অনেকেই উপস্থিত ছিলেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম